খেলা

IPL 2024: কলকাতার এই ৫ ব্রহ্মাস্ত্র, যারা তৃতীয় বারের জন্য এনে দিতে পারেন IPL ট্রফি

ক্রিকেটের স্বর্গ তথা ইডেন গার্ডেন্সে আজ সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে আইপিএলের ১৭তম আসরের যাত্রা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে তৃতীয়বারের জন্য শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে নাইট বাহিনী। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এবারের আইপিএল কলকাতা নাইট রাইডার্সের হাতে এমন পাঁচজন ধ্বংসাত্মক ক্রিকেটার রয়েছে, যাদের বদৌলতে তৃতীয় বারের জন্য শিরোপা ঘরে তুলবে নাইট বাহিনী। চলুন দেখে নেওয়া যাক, শিরোপা জয়ের জন্য কাদের উপর আস্থা রাখতে পারে শাহরুখ খানের দল-

১. নীতিশ রানা এবং রিঙ্কু সিং: কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং অর্ডারে শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডের মত প্লেয়ার থাকলেও নীতিশ রানা এবং রিঙ্কু সিং তুরূপের তাস হয়ে উঠতে পারেন দলটির জন্য। গত আইপিএলে এই দুই ধ্বংসাত্মক ক্রিকেটার একাধিক ম্যাচে কম বলে লম্বা ইনিংস খেলে জয় এনে দিয়েছেন কলকাতার। চলতি আইপিএলেও এই দুই ক্রিকেটার ধ্বংসাত্মক ইনিংস খেলবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২. আন্দ্রে রাসেল: কলকাতার সবচেয়ে শক্ত খুঁটি প্রমাণিত হতে পারেন আন্দ্রে রাসেল। শেষ কয়েকটি ওভারে বিধ্বংসী ইনিংস খেলার ক্ষমতা রয়েছে ক্যারিবিয়ান এই ক্রিকেটারের। তাছাড়া বল হাতেও ধ্বংসলীলা চালানোর ক্ষমতা রয়েছে এই নির্ভরযোগ্য অলরাউন্ডারের।

৩. বরুণ চক্রবর্তী: কলকাতা নাইট রাইডার্সের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসতে পারেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। বিগত কয়েকটি সিজনে হাতের জাদুতে বহুবার দলকে জিতিয়েছেন এই স্পিনার। ফলে চোখ বন্ধ করে ভারতীয় এই স্পিনারের উপর ভরসা রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স।

৪. মিচেল স্টার্ক: কলকাতার সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র হলেন মিচেল স্টার্ক। ২৪.৭৫ কোটি টাকায় কেনা অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারের হাত ধরে তৃতীয়বারের জন্য শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হতে পারে কলকাতার। ইনিংসের শুরু এবং শেষের কয়েকটি ওভারে বল হাতে ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা রয়েছে মিচেল স্টার্কের।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026