খেলা

প্রথম ম্যাচে ৪৯ রানে হারল KKR, ম্যাচের সেরা রোহিত শর্মা

শুরুটা ভালো হোলনা কোলকাতার। প্রথম ম্যাচেই হারের মুখোমুখি হতে হল তাদের। বুধবার টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা। শুরুটা ভালোই হয়। ম্যাচের দ্বিতীয় ওভারেই ডি কক কে ড্রেসিংরুমে ফেরৎ পাঠান শিবম মাভি। কিন্তু দুরন্ত প্রত্যাবর্তন করে মুম্বাই। ৯০ রানের পার্টনারশিপ হয় রোহিত শর্মা এবং সূর্যাকুমার যাদবের মধ্যে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি কলকাতা। একা হাতে কোলকাতার বোলারদের ছত্রভঙ্গ করে দেন রোহিত। ৫৪ বল খেলে ৮০ রান করেন মুম্বাই অধিনায়ক।যার মধ্যে ছিলো ছ’টি ছয় এবং তিনটি চার।শিবম মাভি ছাড়া আর কোনো বোলার ই টিকতে পারেনি মুম্বাইয়ের সামনে। এমনকি অজি তারকা প্যাট কামিন্সও ৩ ওভারে ৫০ রান দেন। মুম্বাইয়ের সূর্যাকুমার যাদবও ২৮ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ পর্যন্ত কুড়ি ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান করে মুম্বাই।

এই বিশাল রান তাড়া করতে নেমে মাত্র ২৫ রানের মধ্যে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান ওপেনার সুনীল নারিন এবং শুভমান গিল। এরপর অধিনায়ক দীনেশ কার্তিক তিন নাম্বারে এসে ২৩ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে বাঁচানোর চেষ্টা করলেও বাকিরা ব্যার্থ হন। সমগ্র কেকেআর এর আশা যায় উপর ছিল সেই আন্দ্রে রাসেলও ব্যার্থ হন।দুর্দান্ত একটি বলে তাঁকে বোল্ড করেন জশপ্রীত বুমরাহ। ১১ বলে ১১ রান করে ফিরে যান রাসেল। ওই একই ওভারে বুমরাহ ফেরান ইয়ন মর্গানকেও। তখনই ম্যাচ পুরোপুরিভাবে নিজেদের পকেটে পুরে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। শেষে অবশ্য প্যাট কামিন্স ১২ বলে ৩৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। কিন্তু ম্যাচ ততক্ষনে হাত থেকে বেরিয়ে গেছে।

শেষ পর্যন্ত ৪৯ রানে জয়ী হয় মুম্বাই। ম্যাচের পর কলকাতার অধিনায়ককে হারের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে “দলকে ব্যাটিং এবং বোলিং উভয় বিষয়েই আরো ভালো করতে হবে। ছেলেরা সবাই উপলব্ধি করতে পেরেছে যে তারা কোন জায়গাগুলোতে আরো ভালো করতে পারত। মর্গান এবং কামিন্স সবেমাত্র কোয়ারেন্টাইন পর্ব শেষ করেছেন।তাই এই গরমে খেলতে এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তাদের অসুবিধা হচ্ছিল। তবে সব ছেলেরাই ভালো প্রচেষ্টা করেছে।” অন্যদিকে নিজেদের প্রথম জয়ের ফলে খুশি গোটা মুম্বাই শিবির।বিধ্বংসী ইনিংস খেলার জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।

সংক্ষিপ্ত স্কোর:
মুম্বাই ইন্ডিয়ান্স: ১৯৫/৫(২০)। রোহিত ৮০(৫৪)। মাভি ৪-১-৩২-২
কলকাতা নাইট রাইডার্স: ১৪৬/৯(২০) কামিন্স ৩৩(১২)।প্যাটিনসন ৪-০-২৫-২

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026