খেলা

IPL 2023: ওই ২ রান যদি নিতেন রিঙ্কু! লখনউয়ের বিপক্ষে ১ রানে হেরে আক্ষেপ কলকাতার সমর্থকদের

চলমান রত টাটা আইপিএলের প্লে-অফের চিত্রটা এখন পরিষ্কার। সুপার ফোরের প্রথম দুটি স্থান দখল করে ফেলেছে গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। তৃতীয় দল হিসেবে গতকাল কলকাতার ঘরের মাঠে জয় অর্জন করে তালিকায় নাম লিখিয়েছে কে এল রাহুলের লখনউ সুপার জায়েন্টস। অর্থাৎ চলতি আইপিএলে প্লে-অফে পৌঁছে গেছে তিনটি দল। বাকি থাকা একটি শূন্যস্থান পূরণ হবে আজ। দুর্বল টিম সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে আজ দিনের প্রথম খেলায় মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে, দিনের দ্বিতীয় খেলায় শক্তিশালী গুজরাটের বিপক্ষে মাঠে নামবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

আজ রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কোনক্রমে ম্যাচ জিতলে টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে সুপার ফোরে জায়গা নিশ্চিত করবে তারা। অর্থাৎ ব্যাঙ্গালোরের পরাজয়ের উপর নির্ভর করছে রোহিত শর্মাদের ভাগ্য। এদিকে গতকাল লখনউয়ের বিপক্ষে ম্যাচ হেরে চলতি আইপিএলের প্লে-অফে লড়াই থেকে ছিটকে গেছে কলকাতা নাইট রাইডার্স। আমরা আপনাদের জানিয়ে রাখি, নিতিশ রানার নেতৃত্বে আইপিএলের যাত্রাটা ভালো শুরু করলেও শেষ রক্ষা করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স।

গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে একাই লড়াই করেন রিঙ্কু সিং। মূলত তার সংঘর্ষের ফলে জয়ের খুব কাছে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স। আমরা আপনাদের বলি যে, ২০২৩ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একমাত্র রিঙ্কু সিং ধারাবাহিকভাবে রান করেছেন। গতকাল লখনউয়ের দেওয়া ১৭৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চরম ব্যর্থতার পরিচয় দেয় কলকাতার ব্যাটিং অর্ডার। তবে ৩৩ বলে অপরাজিত ৬৭ রান করে কেকেআরকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং।

ইনিংসের ১৯ তম ওভারে ২০ রান তোলেন রিংকু সিং। তবে ওভারে ছোট্ট হিসেবের ভুলে কলকাতাকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারেনি তিনি। প্রথম বলে স্ট্রাইকে ছিলেন বৈভব অরোরা এবং তিনি এক রান নেন। যশ ঠাকুরের দ্বিতীয় বলে স্ট্রাইকে আসেন রিঙ্কু তবে কোনও রান নিতে পারেননি তিনি। তৃতীয় বলটাও ভালো করেন লখনউয়ের পেসার। অফস্টাম্পের বাইরে লো-ফুলটস করেন তিনি। ডিপ মিড-উইকেটের দিকে বলটা মারলেও ওই বলে কোনও রান নেননি রিঙ্কু। কিন্তু অনেকের মতে, ওই বলে দু’রান নিতে পারতেন কেকেআরের তারকা। তবে শেষ তিন বলে যখন ১৮ রান বাকি ছিল, তখন ১৬ রান করেন তিনি।

Kriti Lekha Shome

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026