খেলা

KKR vs PBKS: পাঞ্জাবের বিরুদ্ধে ২২ গজের লড়াইয়ে আজ কলকাতা, দেখে নিন দুই দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ

গত ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কাছে ৩ উইকেটে পরাজিত হওয়ার পর আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। এখনো পর্যন্ত চলতি আইপিএলে প্রথম দল হিসেবে আজ তৃতীয় ম্যাচ খেলার লিস্টে নাম লেখাবে কলকাতা। পাঞ্জাব কিংস তাদের প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে ২০৫ রানে বিট করে ম্যাচ জেতে। এদিকে বিগত ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাত্র ১২৮ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে। তাই আজকের ম্যাচ কলকাতার জন্য হতে চলেছে অত্যন্ত চ্যালেঞ্জিং।

সূত্রের খবর, আজকের ম্যাচে পাঞ্জাব কিংস শিবিরে যোগ দিতে চলেছেন বিশ্বের অন্যতম সেরা পেস বোলার কাগিসো রাবাদা। ফলশ্রুতিতে অধিক শক্তিশালী হতে চলেছে পাঞ্জাব কিংসের প্রথম একাদশ। যদিও চেন্নাই সুপার কিংসকে প্রথম ম্যাচে পরাজিত করে আইপিএল যাত্রা শুরু করেছিল কলকাতা শিবির, তবে আজকের ম্যাচে কলকাতাকে টক্কর দিতে পিছুপা হবে না মায়ানক আগারওয়ালের পাঞ্জাব। আজকের ম্যাচে কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ? দেখে নিন এক নজরে-

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য শক্তিশালী একাদশ: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, সুনিল নারাইন, মোহাম্মদ নবী, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, স্যাম বিলিংস (উইকেট-রক্ষক), টিম সাউদি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য শক্তিশালী একাদশ: মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ভানুকা রাজাপাকসে (উইকেট-রক্ষক), লিয়াম লিভিংস্টোন, রাজ বাওয়া, শাহরুখ খান, ওডিয়ান স্মিথ, হারপ্রীত ব্রার, আরশদীপ সিং, রাহুল চাহার, কাগিসো রাবাদা।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026