খেলা

KL Rahul-Athiya Shetty: জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসছেন কে এল রাহুল ও আথিয়া শেট্টি, অনুষ্ঠান হবে খান্দালা ম্যানশনে

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন অধিক চর্চিত তারকা জুটি। ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল এবং বলিউড সুপারস্টার সুনীল শেট্টি কন্যা আথিয়া এবার বিয়ে করতে চলেছেন। এই তারকা জুটির সম্পর্ক নিয়ে মাঝে মাঝেই ইন্টারনেট দুনিয়াতে বিভিন্ন রঙিন খবর ছড়িয়েছে এতদিনে। তবে এবার সেই সম্পর্কের স্বীকৃতি দিতে চলেছেন কে এল রাহুল। জানা গিয়েছে, রাহুল ও আথিয়ার বিয়ের প্রস্তুতি পুরোদমে চালু হয়ে গিয়েছে। কবে বিয়ে বা কোথায় বিয়ে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

জানা গিয়েছে, এই তারকা জুটি তাদের সম্পর্কের পরিণতির জন্য বেছে নিয়েছে খান্ডালা প্রাসাদ। সূত্রের খবর অনুযায়ী জানুয়ারি মাসে কে এল রাহুল ও আথিয়া বিয়ে করবেন। নির্দিষ্ট তারিখ গোপন করা হলেও ২০২৩ সালের জানুয়ারি মাসে এই তারকা জুটি বিয়ে করবেন এটা স্থির হয়ে গেছে। ইতিমধ্যেই তারা খান্দালা বাংলো পরিদর্শন করতে গিয়েছিলেন। এছাড়া জানা গিয়েছে এই বিয়েতে নির্দিষ্ট ড্রেস কোড থাকবে সকল অতিথিদের জন্য।

রাহুল ও আথিয়া বিয়েতে ডিজাইনার পোশাক পরতে পারেন। ইতিমধ্যেই আথিয়া জানিয়েছেন যে তার বিশেষ দিনের পোশাক তৈরি হবে জনপ্রিয় ডিজাইনার মনীশ মালহোত্রার কাছে। রাহুল এবার ডিজাইনার পোশাক পরবেন নাকি সেই নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তাদের বিয়ে হবে ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় স্টাইলে। পাঁচতারা হোটেলের জাঁকজমক ছেড়ে এই তারকা জুটি ঘরোয়া পরিবেশে খান্দালা বাংলোকেই বেছে নিয়েছে তাদের বিয়ের জন্য। অবশেষে তিন বছরের ডেটের পর তাদের সম্পর্কের পরিণতির খবর পেয়ে যথেষ্ট উৎসাহী হয়ে উঠেছেন ফ্যানেরাও।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026