খেলা

IND vs RSA: চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেলেন কে এল রাহুল, নেতৃত্বে ঋষভ পন্থ

আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে ২২ গজের মহারণে নামবে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস লিখতে মরিয়া টিম ইন্ডিয়া। অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টা বাকি! এমন সময় ভারতীয় দল থেকে ছিটকে গেলেন সদ্য নির্বাচিত অধিনায়ক কে এল রাহুল! হ্যাঁ, নেটে অনুশীলন করতে গিয়ে KL Rahul-এর ডান কুঁচকিতে চোট লেগেছে। যার কারণে পুরো সিরিজ থেকে অব্যাহতি নিতে হয়েছে তাকে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। সাথে সাথে চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গেছেন কুলদীপ যাদব। মঙ্গলবার ব্যাট হাতে নেটে অনুশীলন করার সময় ডান হাতে চোট পেয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কে এল রাহুলের সাথে বাদ পড়েছেন কুলদীপ যাদব।

কে এল রাহুলের পরিবর্তে ইতিমধ্যে নতুন নেতার নাম ঘোষণা করেছে বিসিসিআই। উইকেটের পেছনে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। এছাড়া তার ডেপুটি হিসেবে কর্মরত থাকবেন হার্দিক পান্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে আরও একটি নতুন ওপেনিং জুটি দেখতে চলেছে ক্রিকেটপ্রেমীরা। মনে করা হচ্ছে, কে এল রাহুলের স্থানে ঋতুরাজ গায়কোয়াড় জুটি বাঁধবেন ঈশান কিশানের সঙ্গে।

এদিকে নেতৃত্ব কাঁধে পড়তেই বিশাল ইতিহাস গড়ার লক্ষ্যে দাঁড়িয়ে রয়েছেন ঋষভ পন্থ। তার নেতৃত্বে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে টানা ১৩ ম্যাচ জেতার রেকর্ড গড়তে পারে ভারতীয় দল। ইতিপূর্বে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা সহ একাধিক তারকা ক্রিকেটারদের বিশ্রামে পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই তারুণ্যের হাত ধরে ক্রিকেট ইতিহাসে নয়া রেকর্ড দেখার অধীর আগ্রহে রয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026