খেলা

Team India: WTC ফাইনাল থেকে ছিটকে গেলেন কে এল রাহুল, দুশ্চিন্তায় ভারতীয় শিবির

এমনিতেই ঋষভ পন্থ, শ্রেয়াস আইয়ার, জসপ্রিত বুমরাহর মতো তারকা ক্রিকেটারকে হারিয়ে ভারতীয় দল এই মুহূর্তে চরম দুশ্চিন্তায় রয়েছে। কারণ আইপিএলের মেগা আসর শেষ হতে না হতেই ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে বিরাট কোহলিরা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার পূর্বে ফের ভারতীয় দল থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটসম্যান কে এল রাহুল। ভারতীয় ক্রিকেটার রাহুল নিজের ইনস্টাগ্রামে এক পোষ্টের মাধ্যমে এই সংবাদের সত্যতা প্রকাশ করেছেন।

আমরা আপনাদের জানিয়ে রাখি, গত ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিপক্ষে ফিল্ডিং করার সময় ডান পায়ে চোট পান লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল। মাঠের মধ্যেই দেখা যায় তিনি যন্ত্রণায় দিশেহারা হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে লখনউয়ের কর্মকর্তারা এসে রাহুলকে মাঠের বাইরে নিয়ে যান। বিষয়টি দেখামাত্রই ম্যাচের ধারাভাষ্যকাররা দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কে এল রাহুলের উপস্থিতি নিয়ে। এবার আইপিএল তো বটেই, WTC-র ফাইনালেও তিনি খেলতে পারবেন না।

এদিকে কে এল রাহুলকে হারিয়ে বিপদে পড়েছে লখনউ সুপার জায়েন্টস। যদিও রাহুলের পরিবর্তে ভারতের অভিজ্ঞ ক্রিকেটার করুণ নায়ারকে দলের সদস্য করে নিয়েছেন গৌতম গম্ভীর। তবে জানলে অবাক হবেন যে, আইপিএলের ইতিহাসে কে এল রাহুল একমাত্র ব্যাটসম্যান, যিনি টানা ৫ মরশুমে কোন দলের হয়ে ৫০০+ রান করেছেন। চলতি আইপিএলেও দুর্দান্ত ছন্দে ছিলেন ভারতীয় এই ক্রিকেটার। এদিকে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, রাহুলকে হারানোর প্রভাব খুব শীঘ্রই পড়বে লখনউ শিবিরে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026