আইপিএল এর ত্রয়োদশ সিজিনের প্রথম শতরান এলো কেএল রাহুলের ব্যাট থেকে। এরই সাথে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএল এর এক ইনিংসে সর্বোচ্চ রান করার কৃতিত্ব স্পর্শ করলেন তিনি। বৃহস্পতিবার দুবাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয় কিংস ইলেভেন পাঞ্জাব। টসে জিতে পাঞ্জাবকে ব্যাটিং করতে পাঠান ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি।
ওপেনিং করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন পাঞ্জাব অধিনায়ক। বিপক্ষের বোলারদের কোনোরক সুযোগই দিচ্ছিলেন না। ৬৯ বলে ১৩২ রান করে অপরাজিত থাকেন তিনি। যার মধ্যে ছিলো ৭ টি ছয় এবং ১৪টি চার। রাহুলের ১৩২ রানই হলো আইপিএল এর এক ইনিংসে কোনো ভারতীয় ব্যাটসম্যানের করা সর্বোচ্চ ব্যাক্তিগত রান।
এর আগে এই রেকর্ড ছিলো রিষভ পন্থের। ২০১৮ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৬৩ বলে১২৮ রান করেন পান্থ। যেটি এতদিন পর্যন্ত ছিলো সর্বোচ্চ।রাহুলের এই শতরানের সুবাদে ব্যাঙ্গালোর কে ৯৭ রানে হারিয়ে বড় জয় পায় পাঞ্জাব। এবিষয়ে জিজ্ঞেস করা হলে রাহুল বলেন ” অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়া আমার কর্তব্য।এটা পুরো দলের ভালো খেলার ফল। আমি খুব খুশি।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…