রবিবার মাউন্ট ম্যাঙ্গানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ডকে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে সাত উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি সিরিজ ৫-০ ব্যবধানে জিতলো ভারত। জসপ্রিত বুমরাহের দুর্দান্ত বোলিং ভারতকে সিরিজে অপরাজিত থাকার জন্য সাহায্য করে এবং তারা ১৬৩ রানের লক্ষ্য সফলভাবে প্রতিরোধ করে।
নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি এই ম্যাচে বিশ্রাম নেওয়ায় ভারতের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। ভারত টস জিতে প্রথমে ব্যাট করতে নামলে রোহিত সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৪১ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তবে ব্যাটিংয়ের সময় চোট পান তিনি।
আরও পড়ুন : নিউজিল্যান্ডকে ৫-০ তে সিরিজ জিতে নজির গড়ল ভারত
রোহিত ব্যাট করার সময় তার পায়ের পেশিতে(কাফ মাসলে) চোট পেয়েছেন। এজন্য তিনি নিউজিল্যান্ডের ব্যাটিং এর সময় ফিল্ডিং করতেও আসেননি। তার পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেন কে এল রাহুল এবং ভারতকে সামান্য ব্যবধানে জিতিয়ে দেন।
ভারতের ৫-০ জয়ের পর রাহুল ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রোহিতের চোট সম্পর্কে আপডেট দেন। রাহুল বলেছেন “ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে শুরু হতে চলা একদিনের সিরিজের আগে রোহিত ঠিক হয়ে যাবে। রোহিতের সাথে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক, তবে আশা করি দু’দিনেই তিনি সুস্থ হয়ে উঠবেন”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…