খেলা

Indian captain: ‘কে এল রাহুলকে অধিনায়ক করুন’, হঠাৎই বড় দাবি করলেন কিংবদন্তি এই ক্রিকেটার

ভারতীয় দল বর্তমানে শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা। চলমানরত ওডিআই সিরিজ ভারত ইতিমধ্যে ২-০ ব্যবধানে জিতে নিয়েছে। আজ সিরিজের শেষ ম্যাচে ২২ গজের সবুজ মাঠে লঙ্কান বাহিনীর বিপক্ষে নামবে টিম ইন্ডিয়া। তবে তার আগে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার একটি বিবৃতি দিয়েছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আসলে ধারাবাহিক ব্যর্থতার কারণে বিগত কয়েক মাস যাবত ভারতীয় ক্রিকেটপ্রেমী তথা দল নির্বাচক কমিটির চক্ষুশূল হয়ে উঠেছেন কে এল রাহুল। বিরাটের অনুপস্থিতে যখন ভারতীয় দলের নেতৃত্ব তুলে দেওয়া হয় রোহিত শর্মার হাতে তখন তার ডেপুটি হিসেবে নিযুক্ত করা হয় কে এল রাহুলকে। তবে ধারাবাহিক ব্যর্থতা তাকে দলচ্যুত করে। যেখানে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছিলেন রোহিতের উপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্ব রাহুলের কাঁধে পড়বে, সেখানে পুরোপুরি তার ব্যর্থতা হতাশ করেছে ক্রিকেটপ্রেমীদের।

ফলশ্রুতিতে, ভারতের হয়ে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার হাতে। এমনকি ওডিআই ক্রিকেটেও সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন পান্ডিয়া। এমন পরিস্থিতে অ্যান্ডি ফ্লাওয়ার এমন একটি বিবৃতি দিয়েছেন যা রীতিমতো ভাইরাল হয়েছে নেট পাড়ায়। তিনি এদিন বলেন, ‘অবিলম্বে ভারতীয় দলের নেতৃত্ব তুলে দেওয়া উচিত কে এল রাহুলের হাতে। আমি তাকে খুব নিকট থেকে উপলব্ধি করেছি। তার মতো ঠান্ডা মস্তিষ্কের ব্যাটসম্যান খুব কম রয়েছে ভারতীয় দলে। সময়ের ব্যবধানে তার ক্ষমতার রয়েছে ভারতীয় দলের সেরা অধিনায়ক হওয়ার।’

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026