ক্লিকের (KLIKK) আসন্ন সিরিজ নিয়েই এখন মাতামাতি মিডিয়ার পাতায়। এটিই প্রথম মিনি সিরিজ হতে চলেছে। নতুন কিছুর গন্ধ পেয়েছেন দর্শকরাও। আর তা যে রহস্য-রোমাঞ্চে মোড়া, সেকথা এতক্ষণে স্পষ্ট একাংশের কাছে। ‘সাদা কালো আবছা’ নিয়েই রহস্যের শুরু। গল্পের তিনটি মুখ্য চরিত্র সোহিনী, রক্তিম, অঙ্কিতা। দেবমাল্য সেনগুপ্তর লেখা বই পড়েই একই জায়গায় আলাপ হবে তাদের। দেখা হবে সমরেশ লাহিড়ীর সাথে। গল্পের মোড়কেই রয়েছে একাধিক রহস্য। সেইসমস্ত রহস্যের সমাধান নিয়ে আসছে ক্লিকের এই মিনি সিরিজ।
গল্প অনুযায়ী, একই সাথে তিন চরিত্রের বাড়িতে আসবে একই গল্পের বই, দেবমাল্য সেনগুপ্তর লেখা ‘সাদা কালো আবছা’। গল্পের বইয়ের সাথে থাকবে একটি চিরকুট। যেখানে লেখা থাকবে বই পড়ে ভালো লাগলে যোগাযোগ করার ঠিকানা। কৌতুহলী হয়েই তিনজনেই পড়বেন বইটি। অদ্ভুতভাবে তাদের তিনজনের জীবনের সাথে মিলে যাবে সেই বইয়ের লেখা। ঘটনাচক্রে সেই সূত্রেই তারা একই সময়ে হাজির হবেন চিরকুটে লেখা ঠিকানায়। দেবমাল্য সেনগুপ্তর বদলে দেখা হবে সমরেশ লাহিড়ীর সাথে। কে এই সমরেশ লাহিড়ী? কেনই বা ঐ ঠিকানায় দেখা মিলল তার? ঐ ঠিকানায় যাওয়ার পর কি হল তাদের সাথে? এখন থেকেই এমন একাধিক প্রশ্ন জমেছে দর্শকদের মনে। আর সেই উত্তর পেতে গেলে আরো কিছুটা অপেক্ষা করতে হবে দর্শকদের।
অম্লান মজুমদারের এই গল্প নিয়ে উন্মাদনার শেষ নেই দর্শকদের একাংশের মাঝে। গল্পের চিত্রনাট্য ও সংলাপ তারই লেখা। সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন অনির। সঙ্গীত পরিচালনায় দীপ্তাংশু লোধ। প্রযোজনার দায়িত্বে স্কাইপ্যান কমিউনিকেশন। উল্লেখ্য, সুরজিৎ মুখোপাধ্যায় তথা সাহেবের পরিচালিত এই মিনি সিরিজ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ক্লিকে (KLIKK)। এই মিনি সিরিজে দেখা মিলবে অম্লান মজুমদার, অনুজয় চট্টোপাধ্যায়, সুমেধা দত্ত, ঐশিন মজুমদার, রিয়া, আশিশ সেন চৌধুরি, প্রদীপ মিত্র, সৌমেন দত্ত, ঋষাণের মতো অভিনেতাদের। এখন এটাই দেখার এই মিনি সিরিজ মুক্তির পর ঠিক কতটা মনে দাগ কাটতে পারে দর্শকদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…