নিউজ

KMC: স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা দ্বিগুণ করতে উদ্যোগ নিলো কলকাতা পুরসভা, তৈরি হবে স্যাটেলাইট সেন্টার

শুধু ডেঙ্গু ম্যালেরিয়া নয়, মাঝে মধ্যেই আমাদের সামনে এমন কিছু ভাইরাস আসে যার কারণে আমাদের অনেক সমস্যার মধ্যেই পড়তে হয়। সম্প্রতি ভারতে অ্যাডিনো এবং কোভিডের মত ভাইরাসের আবির্ভাবের কারণে পুর-কেন্দ্রগুলির উপরে চাপ বাড়ছে নিয়মিত। সেই সমস্যার সঙ্গে মোকাবিলা করার জন্যই এবারে প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই স্বাস্থ্যকেন্দ্রগুলি মূলত স্যাটেলাইট সেন্টার হিসেবেই কাজ করবে। সূত্রের খবর, প্রথম ধাপে ৫৯টি এবং দ্বিতীয় ধাপে ৪৮টি স্যাটেলাইট সেন্টার তৈরি করার চিন্তাভাবনা নিয়েছে সরকার।

প্রাথমিকভাবে দুটি সেন্টার চালু করা হয়েছে। আরো ২৮টি কেন্দ্র খুব শীঘ্রই চালু হতে চলেছে। তবে, এই হেলথ সেন্টার চালু করার ক্ষেত্রে মূল বাধা হলো জমি। এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আবাসন দফতরের যে সমস্ত অব্যবহৃত জমি পড়ে আছে, সেগুলিকে ব্যবহার করার জন্য ইতিমধ্যেই দফতরে চিঠি দিয়েছে পুরসভা।

পুরসভার একটি হিসেব অনুযায়ী, আবাসন দফতরের অধীনে ইতিমধ্যেই একাধিক LIG ও MIG জমি পড়ে রয়েছে। এই জমি ব্যবহার করেই এই সমস্ত স্যাটেলাইট সেন্টার তৈরি করতে চাইছে কলকাতা পুরসভা। এই ব্যাপারেই মধ্যস্থতা করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। পুরসভার একজন আধিকারিক জানাচ্ছেন, এর আগে এই জায়গায় একাধিক হরিণঘাটা দুধের ডিপো চলত। এখন এই জায়গাগুলোতে স্বাস্থ্য কেন্দ্র যদি তৈরি করা হয় তাহলে অনেকেই উপকৃত হবেন। এই কারণেই বলতে গেলে কলকাতা পুরসভা এই স্যাটেলাইট কেন্দ্র তৈরি করার পরিকল্পনা করছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026