রাজ্য

শুরু প্রথম দফার বাংলা বিধানসভা নির্বাচন, একনজরে দেখে নিন আজকের হেভিওয়েট লড়াই

একুশে বিধানসভার নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। নির্বাচন কমিশন ফেব্রুয়ারি মাসের শেষেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছিল। এবারের বিধানসভা নির্বাচন মোট ৮ দফায় সম্পন্ন হবে। তার মধ্যে প্রথম দফার নির্বাচন শুরু হয়ে গিয়েছে আজ অর্থাৎ ২৭ মার্চ। এবারের নির্বাচনে মোট ২৯৪ বিধানসভা কেন্দ্রে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম দফা নির্বাচন হবে ৩০ আসনে। এবারের বিধানসভা নির্বাচন নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে রাজনৈতিক দলগুলি। এবার নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে যে একটি হেভিওয়েট লড়াই দেখা যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

একনজরে আজকের নির্বাচনের বিরুদ্ধে লড়াইয়ের প্রার্থীর তালিকা:

  • মেদিনীপুর পশ্চিম: তৃণমূল প্রার্থী জুন মালিয়া, বিজেপি প্রার্থী সমিত দাস ও সংযুক্ত মোর্চা প্রার্থী তরুণ ঘোষ।
  • শালবনি: তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো, বিজেপির প্রার্থী রাজিব কুণ্ডু, সংযুক্ত মোর্চা প্রার্থী সুশান্ত ঘোষ।
  • রামনগর: তৃণমূল প্রার্থী অখিল গিরি, বিজেপি প্রার্থী স্বদেশরঞ্জন নায়েক, সংযুক্ত মোর্চা প্রার্থী সব্যসাচী জানা।
  • খেজুরি: তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম দাস, বিজেপি প্রার্থী শান্তনু প্রামানিক, সংযুক্ত মোর্চা প্রার্থী হিমানশু দাস।
  • ঝাড়গ্রাম: তৃণমূল প্রার্থী বিরবাহা হাঁসদা, বিজেপি প্রার্থী সুখময় শতপথী, সংযুক্ত মোর্চা প্রার্থী মধুজা সেন রায়।
  • বলরামপুর: তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো, বিজেপি প্রার্থী বানেশ্বর মাহাতো, সংযুক্ত মোর্চা প্রার্থী উত্তম বন্দ্যোপাধ্যায়।
  • বাঘমুন্ডি: তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতো, বিজেপি প্রার্থী আশুতোষ মাহাতো, সংযুক্ত মোর্চা প্রার্থী নেপাল মাহাতো।

আজ সকাল থেকেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণের কাজ। বিক্ষিপ্তভাবে রাজ্যে কিছু অঞ্চলে অশান্তি ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এগরায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে বহিরাগত আনার অভিযোগ এনেছে। তৃণমূলের দাবি যে গতকাল থেকেই ভোটগ্রহণ কেন্দ্রের কাছাকাছি একটি বাড়িতে বহিরাগত লোকজন আছে। তারা ভোট লুট করতে পারে। সম্ভাবনার কথা তৃণমূল প্রশাসনকে জানালে তেমন কোনো লাভ হয়নি। তারপর তারা ওই বহিরাগত বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। বর্তমানে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026