সামনে শীতকাল আসছে, কফি হাতে নিয়ে সকাল বেলা লেপের তলায়। দৃশ্যটা ভাবছেন তো চোখের সামনে? অথবা অনেকদিনের বন্ধুদের আলাপ-আলোচনায় জমে উঠেছে কফি হাউস এর কফি আর স্যান্ডউইচ। দুধ সাদা ঘন কফি কিংবা ব্ল্যাক কফি সবই চলতে পারে।
জেনেনিন কফির কিছু ইতিহাস :
নবম শতকে ইথিওপিয়ায় বাস করত খালদি নামের এক নিঃসঙ্গ মেষপালক। অন্যান্য দিনের চেয়ে তার ছাগল পালের দুরন্তপনা একটু বেড়ে গেছে বলে মনে হলো তার। অনুসন্ধান করতে গিয়ে সে খেয়াল করল লাল জামের মতো একটি ফল খাচ্ছে তার ছাগলেরা। ধর্মপ্রাণ খালদি সাথে সাথে সেই ফল নিয়ে হাজির হল স্থানীয় মসজিদের ইমামের কাছে। কাঁচা খাওয়া অসম্ভব দেখে ইমাম আগুনে ছুড়ে দিল সেই ফলগুলোকে। তার কাছে প্রথমে এগুলো শয়তানের প্রলোভন বলে মনে হয়েছিল। কিছুক্ষণ পরেই আসতে লাগলো দারুন ঘ্রান। আজ যা জগদ্বিখ্যাত। চিন্তা করে দেখলো সিদ্ধ করে খেলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। ও গুলোকে নিয়ে এক কড়ায় গরম জলেতে সিদ্ধ করা হলো। এই ভাবেই তৈরি হলো প্রথম এক কাপ কফি।
ভারতে চায়ের আগমন টা ব্রিটিশদের হাত ধরে হলেও কফির আগমন কিন্তু তাদের হাত ধরে আসেনি। 1670 সালে বাবাবুদান নামের একজন ভারতীয় সাধু প্রথম কফির বীজ নিয়ে আসেন দক্ষিণ ভারতে। সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে গোটা ভারতবর্ষে। তবে এখনো এই অঞ্চলের মধ্যে দক্ষিণ ভারতের রাজ্যগুলির বেশি ফলন হতে দেখা যায়। বাংলাদেশ এখনও পর্যন্ত বাণিজ্যিকভাবে কফি উৎপাদন করেনি। তবে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় চেষ্টা করা চলছে। একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন কফি পান করলে মানুষের লিভারের স্বাস্থ্য উন্নত করে এবং ক্যান্সার রোধ করে।
কিন্তু দুঃখ করবেন না, সঙ্গী যদি নাই পান তাহলে বাড়ির বারান্দায় একটা ইজি চেয়ারে বসে শীতকালে গরম গরম কফি হাতে নিয়ে চুমুক দিলে বিশ্বাস করুন মন্দ লাগবে না।
Written By – শ্রেয়া চ্যাটার্জি
কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…
ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…
ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…
ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…
১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…
ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…