নিউজ

মাসে মাসে ব্যাঙ্কে ২৫০০ টাকা, মমতা সরকারের নতুন স্কিম

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর উন্নত জীবনযাপনের জন্য একাধিক জল কল্যাণমূলক প্রকল্প চালু করেছে। এর মধ্যে কিছু প্রকল্পে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। এই প্রতিবেদনে আমরা দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার ও যুবশ্রী, সম্পর্কে আলোচনা করব। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ও যুবশ্রী প্রকল্প

২০২১ সালে রাজ্যের মহিলাদের ক্ষমতায়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন। জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলারা ১০০০ টাকা করে পেতেন। সম্প্রতি টাকার পরিমাণ বৃদ্ধি করে জেনারেল কাস্টের জন্য ১০০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলাদের জন্য ১২০০ টাকা করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।অন্যদিকে কর্মহীন যুবকদের জন্য আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। ১৮ থেকে ৪৫ বছর বয়সী, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ কর্মহীন যুবক-যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত থাকতে হবে। চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে ১৫০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।

যুবশ্রী প্রকল্পে আবেদন করার পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র

১) https://employmentbankwb.gov.in ওয়েবসাইটে যান।

২) “জব সিকার” অপশন নির্বাচন করে “নিউ এনরোলমেন্ট”-এ ক্লিক করুন।

৩) ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন।
ফর্ম সাবমিট করে প্রয়োজনীয় নথি আপলোড করুন।

যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে গেলে প্রয়োজনীয় নথি হিসেবে লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট, কাস্ট সার্টিফিকেট এর প্রতিলিপি এবং পাসপোর্ট সাইজ ছবি। লক্ষ্মীর ভাণ্ডার ও যুবশ্রী প্রকল্প রাজ্য সরকারের দুটি উল্লেখযোগ্য উদ্যোগ যা রাজ্যের মহিলা ও যুবকদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করছে। এই প্রকল্পগুলি সম্পর্কে আরও জানতে এবং আবেদন করতে আগ্রহী ব্যক্তিরা উপরে উল্লেখিত ওয়েবসাইটগুলি দেখতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026