কলকাতা

Cyclone Yaas: কলকাতার কোন অঞ্চল দিয়ে কত গতিবেগে যাবে ঘূর্ণিঝড় যশ, জেনে নিন

করোনা পরিস্থিতির মাঝেই বঙ্গবাসীর মনে উদ্বেগ সৃষ্টি করছে যশ ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধি। গতকাল গভীর নিম্নচাপ থেকে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যশ। এখন এই ঘূর্ণিঝড় দীঘা থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থান করছে বলে মনে করছেন আবহবিদরা। হিসাবমত আগামী ২৬ মে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় যশের। এটি বুধবার সন্ধ্যেবেলাতেই পারাদ্বীপ ও সাগরের মধ্যে ল্যান্ডফল করবে। তবে এখন একটাই প্রশ্ন যে আম্ফানের মত কি এই ঘূর্ণিঝড় কলকাতা শহরে তার আস্ফালন দেখাবে?

আবহবিদরা জানিয়েছে যে কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চলে ২৬ মে দুপুর থেকেই যশের দাপট অনুভূত হবে। গোটা শহরজুড়ে ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। তিলোত্তমার কান ঘেঁষে এই ঘূর্ণিঝড় গেলেও বেশ প্রভাব দেখাবে বলে কোন সন্দেহ নেই। ঘূর্ণিঝড়টি কলকাতার ডানদিক দিয়ে এগিয়ে যাবে। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার পর এর গতি বেগ বাড়তে পারে। কলকাতা শহরে বিপদের কথা মাথায় রেখে আগাম সতর্ক হচ্ছে প্রশাসন। তাদের প্রধান চিন্তার বিষয় কলকাতার পুরনো বাড়ি। গোটা শহর জুড়ে মোট ১৭০০ টি অতি পুরনো বাড়ি রয়েছে এবং তাদের মধ্যে ১০০ টি বিপদজনক অবস্থায় আছে।

অন্যদিকে প্রশাসন আগে থাকতেই আমফানের বিপর্যয়ের কথা মাথায় রেখে প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছে। প্রাথমিকভাবে, কলকাতা পুলিশের তরফে বিশেষ দল গঠন করা হয়েছে যারা এই ঘূর্ণিঝড় বিপর্যয় মোকাবিলা করবে। এছাড়া কলকাতা পুরসভা, এনডিআরএফ, সিএসসি, বিএসএনএল ইত্যাদি আধিকারিকরা যেকোনো রকম পরিস্থিতির জন্য প্রস্তুত হচ্ছে। শহরজুড়ে হোডিং, পোস্টার ও বিলবোর্ড সরিয়ে দেওয়া হচ্ছে। কেটে দেওয়া হচ্ছে বিপদজনক গাছ। এছাড়াও পরিস্থিতি মোকাবিলা করার জন্য ২০ টি দল গঠন করা হয়েছে। শহরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার জন্য ২৫০ কর্মীকে প্রস্তুত রাখছে সিএসসি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026