রাজ্য

রাত পোহালেই ষষ্ঠ দফায় নির্বাচন, একনজরে দেখে নিন কোন জেলার কোন কেন্দ্রে ভোট হবে

করোনা আবহে বাংলায় চলছে একুশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই পাঁচ দফা সম্পন্ন হয়েছে এবং বাকি রয়েছে আর ৩ দফা নির্বাচন। আগামীকাল ষষ্ঠ দফার নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হবে। কালকে নির্বাচনে ভোট হবে মোট ৪৩ টি বিধানসভা কেন্দ্রে। প্রধানত চার জেলায় কাল নির্বাচন হবে। সেগুলি হল যথাক্রমে উত্তর ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, নদীয়া এবং পূর্ব বর্ধমান। অন্যান্য নির্বাচনের মতো ষষ্ঠ দফার নির্বাচনে প্রতিটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং বুথ চত্বরে দেখা যাবে রাজ্য পুলিশের লাঠিধারী কর্মীদের। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ষষ্ঠ দফার নির্বাচনে মোট ৭৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

পঞ্চম দফার নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই কেটেছিল। তবে এই ষষ্ঠ দফা নির্বাচনে নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে করোনা সংক্রমণ। রাজ্যে করোনা পরিস্থিতিযে বেশ খারাপের দিকে তা বলার অপেক্ষা রাখে না। প্রায় প্রতিদিন ১০ হাজারের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন এই রাজ্যে। সেই পরিস্থিতিতে শেষ কয়েক দফা নির্বাচনে একসাথে করে নেওয়ার অনুরোধ করা হলেও নির্বাচন কমিশন তা করতে রাজী হয়নি। কালকের ষষ্ঠ দফার নির্বাচনে ৪ জেলার ৪৩ আসনে ভোটগ্রহণ হবে। একনজরে দেখে নিন রাজ্যের কোন জেলার কোন কেন্দ্রে ভোটগ্রহণ হবে আগামীকাল।

  • পূর্ব বর্ধমান: ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।
  • নদীয়া: পলাশীপাড়া, কালিগঞ্জ, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, নবদ্বীপ, নাকাশিপাড়া, তেহট্ট।
  • উত্তর দিনাজপুর: রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, করিমপুর, ইটাহার, হেমতাবাদ, করণদিঘি, চাকুলিয়া, গোয়ালপোখর, ইসলামপুর, চোপড়া।
  • উত্তর ২৪ পরগনা: বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর, বাগদা।
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026