অফবিট

রূপে লক্ষ্মী গুনে IPS অফিসার, জানুন সোশ্যাল মিডিয়া কুইন IPS অফিসার সম্বন্ধে

ভারত পুরুষতান্ত্রিক সমাজের অন্তর্গত, এই ভাবনা দীর্ঘদিন আগেই ভুল প্রমাণ করে দিয়েছে দেশের মেয়েরা। এখনকার মেয়েরা একটি পুরুষের সাথে পাল্লা দিয়ে জীবন-জীবিকা অতিবাহিত করে। তারা আর পিছিয়ে নেই। কঠিন থেকে কঠিনতম চাকরির ক্ষেত্রে এখন দেখা যায় মেয়েদের। তারা কোন পরিস্থিতিতে পিছিয়ে আসতে রাজি নয়। কারণ এখন সবাই ছেলে বা মেয়ের মধ্যে পার্থক্য করা থেকে বিরত হয়েছে। পুলিশ, নেভি, আর্মি এখন সব জায়গাতে মেয়েদের দেখা যায়। আজকের এই প্রতিবেদনে এমনই এক সাহসী যুবতীর গল্প আপনাদের শোনাবো।

কথায় আছে, “রূপে লক্ষ্মী ও গুণে সরস্বতী”। এই কথার যথার্থতা প্রমাণ করেছে নভজৎ সিমি নামক এক যুবতী। তাকে এক ঝলকে দেখলে তার রূপের মাধূর্যে আপনি কথা হারাবেন। আবার তার গুন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই রূপবতী নভজৎ সিমি নামক যুবতী হলেন একজন IPS অফিসার। তিনি সাধারণ মানুষের রক্ষক। আর একজন আইপিএস অফিসার হতে গেলে কতটা মেধাবী বা উপস্থিত বুদ্ধি থাকতে হয়, তা ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। সিমির কাছে সব রকম অঙ্ক যেমন জল ভাত। তার তুখোড় বুদ্ধি ও জ্ঞানের ভান্ডারের কাছে ফেল হয়ে যাবে অনেকে।

এতক্ষণ হলো গুণের কথা। এবার আসা যাক তার রূপের চর্চা করতে। আইপিএস অফিসার নভজৎ সিমি সোশ্যাল মিডিয়ায় স্টার বলতে পারেন। সোশ্যাল মিডিয়াতে তার ছবি দেখলে তার সাথে বলিউড তারকাদের পার্থক্য করতে পারবেন না। সোশ্যাল মিডিয়ার সুন্দরী এই নারীর সৌন্দর্য্যে হার মানবে অনেক তাবড় বলিউড অভিনেত্রী।

নভজৎ সিমি পাঞ্জাবের বাসিন্দা। তার ছোট থেকেই উচ্চপদস্থ সরকারি কর্মচারী হওয়ার ইচ্ছা। ইচ্ছাপূরণ করতে পড়াশোনায় কখনো ফাঁকি রাখেনি সে। জানা গিয়েছে তিনি লুধিয়ানার বাবা যশোবন্ত সিংহ ডেন্টাল কলেজ থেকে স্নাতক হয়েছেন। এখন তিনি সাধারণ মানুষের রক্ষক। ২০২০ সালে তিনি আইপিএস হওয়ার জন্য পরীক্ষা দেন এবং তার আগে তিনি নয়াদিল্লিতে এসে টিউশনি নিতে শুরু করেছিলেন। তারপর উত্তীর্ণ হয়ে বিহারের আইপিএস ছিলেন এবং এখন বর্তমানে বিহারের মুখ্যমন্ত্রীর রক্ষার কাজে তিনি নিয়োজিত আছেন।

অন্যদিকে আর কিছুদিনের মধ্যেই সিমি বিয়ে সেরে নিতে চাইছেন। তাকে বিয়ে করতে চলেছেন পশ্চিমবঙ্গে কর্মরত আইএস অফিসার। তার এখন উলুবেড়িয়াতে পোস্টিং আছে। ইতিমধ্যেই তাদের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। সিমির বিয়ের খবর পেয়ে মন ভেঙেছে অনেক নেটিজেনের।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026