নিউজ

Ration Card: ডিজিটাল রেশন কার্ড পেতে চান? বাড়ি বসে এই পদ্ধতিতে সহজে পেয়ে যান রেশন কার্ড

আজকাল রেশন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা। এটি একটি প্রমাণপত্র যা একজন ব্যক্তির সামাজিক-অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে সরকারীভাবে প্রদান করা হয়। রেশন কার্ডধারীদের সরকারীভাবে নির্ধারিত হারে খাদ্যশস্য, তেল, লবণ, ডাল, চিনি, ইত্যাদির মতো প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়। রেশন কার্ডের জন্য আবেদন করার জন্য আগে বেশ কিছু জটিল প্রক্রিয়া সম্পন্ন করতে হতো। কিন্তু এখন শুরু হয়ে গেছে ডিজিটাল রেশন কার্ডের। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সম্প্রতি পশ্চিমবঙ্গে ডিজিটাল রেশন কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দাদের ডিজিটাল পদ্ধতিতে রেশন কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে, নাগরিকরা অনেক সুবিধা পাবেন, কারণ অনেক জায়গায় পুরনো কাগজের রেশন কার্ড গ্রহণ করা হচ্ছে না আর। এই ডিজিটাল রেশন কার্ড পেতে গেলে অবশ্যই আপনাকে এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া আপনার আগে থাকতে রেশন কার্ড থাকা প্রয়োজন। ডিজিটাল রেশন কার্ড আবেদন করার জন্য বেশকিছু নথি লাগবে। সেগুলি হল আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড, বৈধ মোবাইল নম্বর বা ইমেইল আইডি, বয়সের প্রমাণপত্র, পুরোনো রেশন কার্ড।

অফলাইনে এই ডিজিটাল রেশন কার্ড পেতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সাবসিডি ও নন সাবসিডি দুই ধরনের ফর্ম ডাউনলোড করতে হবে। ফর্মটি ডাউনলোড করার পরে, প্রয়োজনীয় বিবরণ সহ ফর্মটি পূরণ করতে হবে। এরপর গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা করতে হবে। এরপর সংশ্লিষ্ট রেশনিং অফিসারের অফিসে জমা দিতে হবে। আর অনলাইনে ডিজিটাল রেশন কার্ড পাওয়ার পদ্ধতি হল নিম্নলিখিত:

১) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে https://wbpds.gov.in/

২) হোমপেজে, “Click here to apply” ক্লিক করতে হবে

৩) মোবাইল নম্বর লিখতে হবে‘GET OTP’ অপশনে ক্লিক করতে হবে

৪) ‘OTP’ লিখে নম্বরটি যাচাই করতে ‘VALIDATE’ ট্যাবে ক্লিক করতে হবে

৫) আবেদনপত্র পূরণ করতে হবে

৬) অবশেষে, ‘SUBMIT’ বাটনে ক্লিক করতে হবে

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026