Today Trending News

Bank Rules: আপনি কি জানেন কখন ব্যাংকের অ্যাকাউন্ট Deactive হয়ে যায়, সব টাকা জলে যাবে না তো? জেনে নিন নিয়ম

আজকাল ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে উঠেছে সবার জন্য নিত্য প্রয়োজনীয় নথি গুলোর মধ্যে একটি। স্কুল হোক কিংবা কর্মক্ষেত্র, সব জায়গায় ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন। ফলে প্রায় অধিকাংশ ভারতীয়দের একাধিক ব্যাংকে রয়েছে অ্যাকাউন্ট। তবে শুধুমাত্র ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই চলবে না, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে নিজের ব্যাংকের অ্যাকাউন্ট সক্রিয় রাখতে হলে গ্রাহকদের লেনদেন করতে হবে। নতুবা ব্যাংকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দেওয়া হবে।

তবে কতদিন লেনদেন বন্ধ রাখলে ব্যাংকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়? বেশিরভাগ মানুষের কাছে এ সম্পর্কে স্পষ্ট তথ্য নেই। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য ব্যাংকের এই মূল্যবান তথ্যটি স্পষ্ট করতে চলেছি। কতদিন লেনদেন না করলে ব্যাংকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হবে এবং সেই অ্যাকাউন্ট কিভাবে গ্রাহক সক্রিয় করতে পারবেন তা জানতে হলে আজকের প্রতিবেদনটি সবিস্তারে পড়ুন।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে যদি কোন ব্যক্তি ব্যাংকের দুই বছরের মধ্যে টাকা আদান-প্রদান না করেন, সে ক্ষেত্রে তার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়। তবে গ্রাহকরা চাইলে যেকোনো মুহূর্তে নিজের KYC জমা দিয়ে পুনরায় নিজের অ্যাকাউন্ট সক্রিয় করতে পারেন। ব্যাংকের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলেও যদি সেই অ্যাকাউন্টে টাকা থাকে, তবে নির্দিষ্ট সময় পর পর ব্যাংক সেই টাকার উপর সুদ প্রদান করে থাকে।

আমরা আপনাদের বলি, সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স যদি টানা ১০ বছর পড়ে থাকে, তখন তাকে ‘আনক্লেইমড ডিপোজিট’ হিসাবে দেখে ব্যাঙ্ক। ‘আনক্লেইমড ডিপোজিট’ রিজার্ভ ব্যাঙ্ক পরিচালিত ‘ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস’ ফান্ডে স্থানান্তর করা হয়। তবে গ্রাহক যে কোনও সময় সেই ডিপোজিট দাবি করতে পারেন এবং সেই টাকার উপর ব্যাংক সুদ প্রদান করতে বাধ্য।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026