নিউজ

Howrah Metro Station: যাত্রী পরিষেবার আগে সেজে উঠেছে হাওড়া মেট্রো স্টেশন, দেখে চোখ জুড়িয়ে যাবে

হাওড়া মেট্রো স্টেশন চালু করা নিয়ে উৎসাহী গোটা বঙ্গবাসী। আসলে গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল ছুটবে, এই ব্যাপারটি ঠিক কেউ বিশ্বাস করতে পারছেন না। সকলের কাছে একটাই প্রশ্ন যে কবে শুরু হবে হাওড়া ময়দান ধর্মতলা রুটে মেট্রো। এমনকি গত ডিসেম্বরে রেলওয়ে সেফটি কমিশন কর্তৃক পরিদর্শনের পর উঠে আসে একাধিক ত্রুটি ও সেফটি ল্যাপস। তাই তখন পরিদর্শন সম্পূর্ণ করেননি রেলওয়ে সেফটি কমিশন কর্তারা। এবার সমস্ত ভুল মেরামত করে প্রস্তুত হয়েছে হাওড়া মেট্রো স্টেশন।

আপনাদের জানিয়ে রাখি হাওড়া মেট্রো স্টেশনটি গ্রিন লাইনের অংশ এবং এটি দেশের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন। ৩৫ মিটার গভীরে অবস্থিত এই স্টেশন থেকে গঙ্গার নীচ দিয়ে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলাচল করবে। এই হাওড়া মেট্রো স্টেশন আর অন্যান্য স্টেশনের তুলনায় ভিন্ন। এতে রয়েছে অনেক চমকপ্রদ ফিচার। যেমন এই স্টেশনে মোট ৩২টি গেট থাকবে, যা গ্রিন লাইনের অন্যতম স্টেশনে সর্বোচ্চ। প্রতিটি গেট দিয়ে প্রতি মিনিটে ৪৫ জন করে যাত্রী ঢুকতে বা বেরোতে পারবেন।

স্টেশনে স্মার্টকার্ড, টোকেন এবং কিউআর কোডের মাধ্যমে প্রবেশের সুবিধা থাকবে। ভিড় নিয়ন্ত্রণ করার জন্য বসানো হয়েছে এএফসি-পিসি গেট যা যাত্রীদের প্ল্যাটফর্মে যাওয়া নিয়ন্ত্রণ করবে এবং স্বয়ংক্রিয়ভাবে ভাড়া কাটবে। স্টেশনে ২০টি গেট দু’দিকেই ব্যবহার করা যাবে, যা যাত্রীদের চাপ অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে। হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য দুটি গেট বরাদ্দ থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই গঙ্গার নীচের টানেল দিয়ে মেট্রো রেকের সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এই স্টেশন চালু হলে হাওড়া থেকে শহরের অন্যান্য অংশে যাতায়াত ব্যবস্থা অনেক সহজ ও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026