নিউজ

নতুন বছরের শুরুতেই জেনে নিন, আজ সোনা-রুপোর দর কত?

কলকাতা: আজ, সোমবার (Monday) নতুন বছরের চতুর্থ দিন। সপ্তাহের শুরুতেই অর্থাৎ আজ সোনা (Gold) ও রুপোর (Silver) দাম কত জেনে নিন। জানা গিয়েছে, আজ কলকাতায় ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম হয়েছে ৪৯০৬ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৩৯২৪৮ টাকা। এর পাশাপাশি এদিন ১০ গ্রাম সোনার দাম ৪৮০৬০ টাকা।

অন্যদিকে এদিন ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫০০৬ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪০০৪৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫০০৬০ টাকা। এছাড়া ১ গ্রাম রুপোর দাম ৬৮.১২ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৫৪৪.৯৬ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৬৮১.২০ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৬৮১২ টাকা, ১ কেজি রুপোর দাম ৬৮১২০ টাকা।

বাজার বিশেষজ্ঞদের মতে, ২০২১ সালে সোনা ও রুপোর দাম বাড়তে পারে ৷ অনুমান করা হচ্ছে ১০ গ্রাম সোনার দাম প্রায় ৬৫০০০ টাকা হয়ে যেতে পারে ৷ রুপোর দাম বেড়ে ৯০,০০০ টাকা প্রতি কিলোগ্রাম হতে পারে ৷

সপ্তাহের শুরুতেই সোনা ও রুপোর দাম কত জেনে নিন, ২০২০ সালে সোনা ও রুপোয় ইনভেস্ট করে বিপুল রিটার্ন পেয়েছেন ইনভেস্টররা ৷ গত বছর সোনার ২৭ শতাংশ এবং রুপোতে ৫০ শতাংশ পর্যন্ত রিটার্ন মিলেছে ৷ অগাস্টে ২০২০-তে সোনার দাম রেকর্ড স্তর অর্থাৎ ৫৬২০০ টাকায় পৌঁছে গিয়েছিল ৷ রুপোর দাম হয়ে গিয়েছিল ৮০,০০০ টাকা প্রতি কিলোগ্রামে ৷ আইসিআইসিআই সিকিউরিটিজের বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তার জেরে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। ফলে সুরক্ষিত সম্পত্তি হিসেবে সোনার গুরুত্ব আরও বেড়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026