নিউজ

ভারতীয় রেলওয়ের ট্রেন তৈরি করতে কত খরচ হয়? দাম শুনলে অবাক হবেন আপনি

দেশের প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে ভারতীয় রেলের একটা তুমুল জনপ্রিয়তা রয়েছে। ছোট দূরত্ব থেকে বড় দূরত্ব সব জায়গায় ভ্রমণ করার জন্যই ভারতীয় রেলের পরিষেবা সবাই পছন্দ করেন। ভারতীয় রেলে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে থাকেন। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। আজকাল রেল যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল অনেক ধরনের পরিবর্তন নিয়ে এসেছে তাদের সিস্টেমে। রেলের আধুনিকায়ন অত্যন্ত দ্রুতগতিতে শুরু হয়েছে। বন্দে ভারতের মতো ট্রেন যুক্ত হয়েছে ভারতীয় রেলের পোর্টফোলিওতে। কিন্তু একটা ট্রেন তৈরি করতে কত টাকা খরচ হয়? আজ আমরা সেরকমই কিছু প্রশ্নের আপনাদের উত্তর দিতে চলেছে।

ভারতে ট্রেন পরিষেবা ব্যবহার করতে সাধারণ মানুষকে অনেক কম খরচ করতে হয়। কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে এই ট্রেন তৈরি করতে কোটি কোটি টাকা ব্যয় হয়। ট্রেনে জেনারেল, স্লিপার এবং এসি কোচের মতো বগি থাকে। এছাড়া প্যান্ট্রি কার, গার্ড রুমও ট্রেনে অতিরিক্ত লাগানো হয়। সাধারণ কোচের কথা বললে, একটি জেনারেল কোচ তৈরি করতে খরচ হয় ১ কোটি টাকা। যেখানে, একটি স্লিপার কোচ তৈরি করতে খরচ হয় ১.৫ কোটি টাকা। অন্যদিকে এসি কোচ তৈরি করতে খরচ হয় প্রায় ২ কোটি টাকা।

তবে ট্রেনের মূল চালিকাশক্তি ইঞ্চিনের দাম শুনলে চক্ষু চড়কগাছ হবে আপনার। গড় হিসাব ধরলে একটি ট্রেনের ইঞ্জিন তৈরি করতে ১৮ কোটি থেকে ২০ কোটি। সর্বোপরি, ২৪ কোচ বিশিষ্ট সম্পূর্ণ ট্রেন তৈরি করতে খরচ হয় প্রায় ৬০ কোটি থেকে ৭০ কোটি টাকা। উদাহরণস্বরূপ, সাধারণ মেমু ২০-কোচ ট্রেনের দাম ৩০ কোটি টাকা। অন্যদিকে, ২৫ বগি বিশিষ্ট কালকা মেইল আইসিএফ টাইপ ট্রেনটি তৈরি করতে ৪০.৩ কোটি টাকা খরচ হয়েছে। আর ২১ কোচের হাওড়া রাজধানী এলএইচবি টাইপ ট্রেনের দাম ৬১.৫ কোটি টাকা। আর ভারতীয় রেলওয়ের নতুন আকর্ষণ বন্দে ভারত তৈরি করতে ১১০ কোটি থেকে ১২০ কোটি টাকা খরচ হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

মাত্র ৪৩৬ টাকা জমালেই মিলবে ২ লক্ষ টাকার বিমা! কেন্দ্রের এই স্কিমে মিলছে বড় সুবিধা

বছরে মাত্র ৪৩৬ টাকা প্রিমিয়াম দিলেই মিলতে পারে ২ লক্ষ টাকার জীবনবিমা কভার। কেন্দ্রীয় সরকারের…

May 11, 2026

১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা! ফ্রি বাস যাত্রারও বড় ঘোষণা নতুন সরকারের

বাংলায় সরকার গঠনের পর একের পর এক বড় ঘোষণা করছে নতুন বিজেপি সরকার। আর এবার…

May 11, 2026

পশ্চিমবঙ্গ জয়ের পরেই বাড়ল গ্রামীণ কর্মসংস্থানের মেয়াদ, নতুন প্রকল্প কার্যকরের বিজ্ঞপ্তি কেন্দ্রের

গ্রামীণ ভারতে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট…

May 11, 2026

একটি রিচার্জেই চলবে পরিবারের ৪টি সিম, Jio প্ল্যানে কলিং, ডেটার সঙ্গে OTT সুবিধা

দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Reliance Jio গ্রাহকদের জন্য নিয়মিত নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে…

May 11, 2026

বাংলায় চালু হচ্ছে বিশ্বকর্মা যোজনা! মিলবে ৩ লক্ষ টাকা ঋণ, কারা পাবেন সুবিধা জানুন

রাজ্যে নতুন সরকার গঠনের পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালুর ঘোষণা করা হচ্ছে। এবার…

May 11, 2026

বাড়ি-গাড়ি বিক্রি করেও হার মানেননি, হাওড়ার স্বাস্থ্যব্যবস্থা থেকে শিল্প-বড় স্বপ্ন রুদ্রনীলের

টলিউডে দীর্ঘ পাঁচ বছর কাজের অভাব, আর্থিক সংকট, বাড়ি-গাড়ি বিক্রি করার মতো কঠিন পরিস্থিতির মধ্যেও…

May 11, 2026