পূজার মরশুমে বিভিন্ন প্রয়োজনে ঘন ঘন টাকা তুলতে হচ্ছে এটিএম থেকে। কিন্তু নতুন নিয়মে মাসে ৮ বারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত মাশুল। চিন্তা নেই, এসবিআই নিয়ে এল নতুন নিয়ম। এই নিয়মে এসবিআই গ্রাহকেরা নিজেদের ব্যাংকের এটিএম থেকে যতবার খুশি টাকা তুললেও দিতে হবে না অতিরিক্ত মাশুল। শুধু মনে রাখতে হবে নিচে উল্লেখিত কয়েকটি বিষয়।
১) যে সমস্ত এসবিআই গ্রাহকের অ্যাকাউন্টে মাসে ২৫০০০ টাকা ব্যালেন্স থাকে, তাঁরা মাসে ৫ বার কোনও অতিরিক্ত মাশুল ছাড়া নিজস্ব ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারবেন। অন্যান্য ব্যাংকের এটিএম থেকে সর্বোচ্চ ৩ বার অতিরিক্ত মাশুল ছাড়াই টাকা তুলতে পারবেন।
২) মাসিক ব্যালেন্স ২৫০০০-৫০০০০ টাকার মধ্যে হলে এসবিআই অ্যাকাউন্ট থেকে যত বার খুশি অতিরিক্ত মাশুল ছাড়াই তোলা যাবে টাকা। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে যার উর্দ্ধসীমা ৮ বার।
৩) মাসিক ব্যালেন্স ১ লক্ষ টাকা বা তার বেশি থাকলে যে কোনও ব্যাংকের যে কোনও এটিএম থেকেই যত বার খুশি টাকা তোলা যাবে বাড়তি মাশুল ছাড়াই।
৪) গ্রাহকের স্যালারি অ্যাকাউন্ট এসবিআই-এ হলে যতবার খুশি টাকা তোলা যাবে বিনামূল্যে।
এই নিয়মগুলো মেনে চললে অতিরিক্ত মাশুল ছাড়াই টাকা তোলা যাবে, নাহলে আগের নিয়ম অনুযায়ী টাকা তোলার ক্ষেত্রে অতিরিক্ত মাশুল দিতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…