ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার পরিকল্পনা? তার আগে এই বিশেষ বিষয়গুলি ভুলেও মিস করবেন না

অক্ষয় তৃতীয়ায় (Akshay Tritiya) সোনা (Gold) কেনার চল ভারতীয়দের মধ্যে রয়েছে বহুকাল ধরে। অনেকেই চেষ্টা করেন এই শুভ দিনে একটু হলেও সোনা কিনতে। অক্ষয় তৃতীয়া দিনটিকে শুভ দিন হিসেবে মানা হয় হিন্দু ধর্মে। এই শুভ দিনে অনেকেই নতুন বিনিয়োগ শুরু করেন। অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনাকেও এক রকম বিনিয়োগ হিসেবেই দেখেন অনেকে। কিন্তু অক্ষয় তৃতীয়ায় সোনালি ধাতু কেনার আগে মাথায় রাখা উচিত কিছু বিষয়। কী কী বিষয় মাথায় রেখে সোনা কেনা উচিত, জেনে নিন এই প্রতিবেদনে।

আগামী ১০ এপ্রিল দেশ জুড়ে পালিত হবে অক্ষয় তৃতীয়া। এদিন অনেকেই সোনা রূপো কিনে থাকেন। তবে অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনার আগে দেখে নিতে হবে ওই দিন সোনার দাম কত রয়েছে। যে দিন সোনা কিনতে যাওয়া হচ্ছে, সেদিনের সোনার দাম জেনে রাখলে গয়না কেনার সময়ে সুবিধা হবে। দাম আন্দাজ করতে সুবিধা হবে। সোনার গয়না কেনার সময়ে ৬ অঙ্কের হলমার্ক রয়েছে কিনা তা অবশ্যই চেক করে নিতে হবে। এর সাহায্যে সোনার শুদ্ধতা যাচাই করে নেওয়া সম্ভব।

সোনার গয়না কেনার সময় মেকিং চার্জের দিকে নজর রাখাটাও জরুরি। সোনার গয়না কেনার ক্ষেত্রে মেকিং চার্জ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই মেকিং চার্জ কোথায় কত নেওয়া হচ্ছে সেদিকে খোঁজ খবর রেখে তার পরেই সোনার গয়না কেনা বুদ্ধিমানের মতো কাজ হবে।

অক্ষয় তৃতীয়া উপলক্ষে অনেক সোনার দোকানেই মেকিং চার্জের উপরে বিশেষ কিছু ছাড় দেওয়া হয়ে থাকে। এই ছাড়ের ফলে গয়নার দামও অনেকটা সস্তা হয়ে যায়। তাই এই সময় মেকিং চার্জে কোথাও ছাড় দেওয়া হচ্ছে কিনা সেদিকে খোঁজ নিতে হবে। এর ফলে অক্ষয় তৃতীয়ায় গয়না কিনলেও একটু সস্তা হবে। এই কয়েকটি বিষয়ের দিকে নজর রাখলে অক্ষয় তৃতীয়ায় সোনার গয়না কেনায় সুবিধা হবে। তাই এই বিষয়গুলি মাথায় রাখা উচিত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026