নিউজ

অ্যাকাউন্ট থেকে টাকা কাটলেও ATM থেকে বেরোলো না টাকা, এবার কি করবেন? জানুন RBI গাইডলাইন

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকের কাছেই রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর এই ব্যাংকিং পরিষেবার এক অন্যতম প্রধান উপাদান হল এটিএম কার্ড। এটিএম কার্ড মানুষের জীবনকে অনেক সহজ করে তুলেছে। এরফলে নগদ টাকা তোলার জন্য আর ব্যাঙ্কে গিয়ে লাইন দিতে হয় না। তার বদলে আপনার নিকটবর্তী এটিএমে গেলেই হবে। প্রচুর মানুষ আজকাল ব্যাঙ্কের এই এটিএম পরিষেবা ব্যবহার করে থাকে। তবে মাঝে মাঝে এটিএম থেকে টাকা তোলার সময় অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায়, কিন্তু মেশিন থেকে নগদ টাকা বের হয় না। এক্ষেত্রে সকলেই খুব ভয় পেয়ে যান। আজ আপনাদের জানায় যে এতে ভয়ের কিছু নেই। এমন সমস্যার জন্য নির্দিষ্ট নিয়ম বানিয়ে রেখেছে RBI। কি করতে হবে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

কোনো কারণে ATM থেকে নগদ টাকা বের হয় না এবং আপনাদের অ্যাকাউন্ট থেকেও টাকা কেটে নেওয়া হয়, এমন পরিস্থিতিতে ভয় পাওয়ার দরকার নেই। আমরা আপনাকে বলি যে এটি আপনার ক্ষেত্রে ঘটলে আপনি অবিলম্বে আপনার ব্যাঙ্কে অভিযোগ করতে পারেন। অভিযোগ জানাতে যেতে হবে না ব্যাঙ্কে। অনলাইনে বা কাস্টমার কেয়ারে ফোন করে আপনি অভিযোগ জানাতে পারেন। RBI এর নির্দেশ অনুসারে ব্যাঙ্ক অভিযোগ নথিভুক্ত করার ১০ থেকে ১৫ দিনের মধ্যে আপনার টাকা ফিরিয়ে দেবে।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ RBI-এর নিয়ম অনুযায়ী, ব্যাঙ্ক যদি ৫ দিনের মধ্যে আপনার সমস্যার সমাধান করতে না পারে, তারপর ব্যাঙ্ককে প্রতিদিন ১০০ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এর পরেও যদি গ্রাহক ক্ষতিপূরণে সন্তুষ্ট না হন, তবে গ্রাহক তার অভিযোগও নথিভুক্ত করতে পারেন। এই নিয়মের অন্তর্ভুক্ত ই-কমার্স, মোবাইল অ্যাপ লেনদেন,  UPI লেনদেন, কার্ড থেকে কার্ড ট্রান্সফার, IMPS লেনদেন, PoS লেনদেন ইত্যাদি। যদি আপনার ক্ষেত্রেও এটি ঘটে থাকে, তাহলে আপনাকে অবশ্যই একবার টাকা তোলার বিজ্ঞপ্তি এবং অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট থেকেও টাকা কেটে নেওয়া হয়, তাহলে আপনাকে প্রায় ৫ দিন অপেক্ষা করতে হবে টাকা ফেরত পাওয়ার জন্য।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026