নিউজ

জানুন কোন কোন দেশ সুরক্ষিত করোনা ভাইরাস থেকে?

গোটা বিশ্বে ভয়াবহ আকার ধারন করেছে নোভেল করোনা ভাইরাস। সারা বিশ্বে মোট ১৮৮ টি দেশ, যার মধ্যে বেশির ভাগ দেশেই নিজের প্রতিপত্তি বিস্তার করেছে এই মারণ ভাইরাস। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে নোভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। সারা বিশ্বের ভয়াবহ ও সংকটজনক অবস্থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘বিশ্বব্যাপী মহামারি’ ঘোষণা করেছে।

সারা বিশ্বে ছড়িয়ে পড়লেও এখনো পর্যন্ত বেশ কয়েকটি দেশে প্রবেশ করতে পারেনি নোভেল করোনা ভাইরাস। মোট ১৮৮ টি দেশের ৩৮ দেশে এখনো পর্যন্ত সংক্রমণের খবর পাওয়া যায়নি। বিশ্বব্যাপী মহামারীর মধ্যেও সুরক্ষিত রয়েছে ৩৮ টি দেশ। যেসমস্ত দেশগুলো এখনো করোনার প্রকোপ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পেরেছে তার মধ্যে অন্যতম হল কোরিয়া, বেলিজ, লিবিয়া, বুরুন্ডি, মরিশাস, মন্টেনিগ্রো, চাড, মালি, ম্যাডাগাসকার, ইয়েমেন, তাজিকিস্তানের মতো দেশ।

আরও পড়ুন : ইতালিতে যেন মৃত্যুমিছিল, ২৪ ঘন্টায় মৃত ৭৯৩ জন

লক্ষ করে দেখা গেছে, ভাইরাস সংক্রমণ থেকে যে দেশগুলো এখনো বেঁচে আছে তাদের বেশিরভাগই আফ্রিকা মহাদেশের অন্তর্গত। প্রসঙ্গত উল্লেখ্য, এই দেশগুলি চরম দারিদ্রগ্রস্থ, সন্ত্রাসী হামলায় জর্জরিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই দেশগুলোতে যদি মারণ ভাইরাস একবার প্রবেশ করে তবে স্বাস্থ্য পরিষেবার দিক থেকে বেহাল দশাগ্রস্থ দেশগুলি এই মারণ ভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে অক্ষম হবে। যার ফলে ইউরোপীয় রাষ্ট্রগুলির থেকে এইসমস্ত দেশে প্রাণহানী আরও বেশি হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026