বিনোদন

Knowledge Story: ৯০% মানুষ পুরো ফেল, আপনি কি Curd আর Yoghurt এর পার্থক্য জানেন? দুটি কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস

প্রতিদিন খাবারের সাথে দই খাওয়া অনেকের নিয়মিত অভ্যাসের মধ্যে পড়ে। দইকে দুগ্ধজাত দ্রব্য পুষ্টির ভান্ডার হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু, আপনি কি কার্ড এবং ইয়োগার্ট এর মধ্যে পার্থক্য জানেন? হ্যাঁ এই দুটি জিনিসের মধ্যে পার্থক্য সম্পর্কে খুব কম মানুষই কিন্তু স্পষ্ট ধারণা রাখেন। এই দুটি জিনিস কিন্তু সম্পূর্ণরূপে একে অপরের থেকে আলাদা এবং দুটি জিনিসের উপকারিতা একে অপরের থেকে ভিন্ন। অনেকেই এই দুটিকে দই বলে ভুল করে বসেন। তবে আপনি যদি চান আপনি কিন্তু খুব সহজ কয়েকটি উপায়ের মাধ্যমে কার্ড এবং ইয়োগার্টের মধ্যে পার্থক্য করে নিতে পারবেন এবং অন্যদেরও সহজে ব্যাখ্যা দিতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কার্ড এবং ইয়োগার্ট এর মধ্যে পার্থক্য কোথায়।

দুধ জমাট বেঁধে ঘরে তৈরি দইকে মূলত বলা হয় কার্ড। এটি খুবই সহজলভ্য একটি খাবার এবং বাড়িতে খুবই সহজে তৈরি করতে পারেন আপনারা। কিন্তু ইয়োগার্ট একটি বিশেষ ধরনের খাদ্য যা বাড়িতে প্রস্তুত করা অসম্ভব। মূলত ইন্ডাস্ট্রিতেই এই ইয়োগার্ট তৈরি করা হয়। দই তৈরির সময় দুটি ভিন্ন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় এক্ষেত্রে। এছাড়াও কৃত্রিম ফার্মেন্টেশন প্রক্রিয়া এবং কিছু স্বাদ অতিরিক্ত যোগ করার পর এই জিনিসটি প্রস্তুত হয়।

পুষ্টিগুণের দিক থেকেও দুটির মধ্যে তফাৎ রয়েছে। ভিটামিন বি৬, ভিটামিন বি১২, ক্যালসিয়াম, রাইবোফ্লাভিন, ফসফরাস এবং আয়রন প্রচুর পরিমাণে থাকে কার্ডে। অন্যদিকে, সোডিয়াম ভিটামিন এ এবং ক্যালসিয়ামের সেরা উৎস হলো ইয়োগার্ট। তবে ক্যালোরির দিক থেকে কার্ড অনেকটা ভালো। ইয়োগার্ট জিনিসটিতে ক্যালরির পরিমাণ অনেকটাই বেশি থাকে। ফলে, রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইয়োগার্ট অনেকটা বেশি সাহায্য করে। অন্যদিকে আবার স্থূলতা কমানো, অস্টিওপোরোসিস এবং আর্থ্রাইটিস এর মত সমস্যায় দই খাওয়া ভালো।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026