টলিউড

Koel Mallick: নবরুপে মহাদুর্গাতে থাকছেন রূপসী কোয়েল ! রইলো মহালয়া’র নতুন ঝলক

দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই চারিদিকে পুজো পুজো গন্ধ রব। বৃষ্টি থামলেই, ঝকঝকে রোদ উঁকি দিয়ে আকাশে চকচক করছে সাদা মেঘের ভেলা। মা দুর্গা আসার অপেক্ষায় দিন গুনছে বাঙালি। পুজোর আগেই মহালয়া। আর মহালয়া মানেই মা আসার আনন্দ। আর তখন থেকে বাচ্চা থেকে বুড়ো সকলে নিজের পড়াশোনা থেকে কাজে ফাঁকি দিতে শুরু করে কারণ মা আসছে। মহালয়া মানে ভোর চারটের সময় রেডিয়ো অন করে বীরেন্দ্রকৃষ্ণের চণ্ডীপাঠ শোনা। এই চণ্ডীপাঠ যখন প্রথম কানে আসে তখনই যেন দেবীপক্ষ শুরু হয়ে যায়, মনে হয় মা নিজের ছেলেমেয়েদের নিয়ে কৈলাস থেকে মর্তে পাড়ি দিয়েছে।

যতই দুষ্টু করোনা চোখ রাঙানি দিক মায়ের আগমনে কোনো বাধা দিতে পারেনা৷ মায়ের আগমনে চারিদিক আনন্দমুখর হয়ে ওঠে। শরৎ এর আকাশ যেন নেচে জানান দেয় আর মাত্র কদিন বাকি মায়ের আসতে। চলতি বছরে মহালয়ার দিন হল, অক্টোবর মাসের ৬  তারিখ। সুতরাং, হাতে বাকি মাত্র ১ মাস। বর্তমানে রেডিয়ো মহালয়া শোনার পাশাপাশি টেলিভিশনের পর্দাতেও মহাময় দেখার প্রবনতা আছে।আর বাংলা প্রতিটি টেলিভিশন চ্যানেলে এই দিন দুর্গতিনাশিনীর দেখানো হয়।

তাই স্বভাবতই ওইদিন, রেডিয়োতে মহালয়া শোনার পর প্রায় প্রত্যেকেই টেলিভিশনের পর্দায় চোখ রাখেন মহালয়া দেখার জন্য। আদ সকলের উৎসাহ থাকে কোন চ্যানেলে কে মা দুর্গা সাজছেন। প্রতিটি চ্যানেল তাদের বেস্ট দিয়ে প্রিয় নায়িকাকে দিয়ে মহালয়া উপস্থাপন করে থাকেন। এবারেও তার অনথা হয়নি। স্টার জলসা আর জি বাংলাতে কে মা দুর্গা সাজছে তা এখনো জানা যায়নি তবে কালার্স দিচ্ছে মহা চমক, থাকছে ‘নবরূপে মহাদূর্গা’।

এই বছর কালার্স এর পর্দায় চোখ রাখলে দেখতে পাবেন টলিউডের অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী কোয়েল মল্লিককে। তিনিই হবেন এবছরবে নবরূপে মহাদুর্গা। এর আগে তাঁকে মা দুর্গা হিসেবে বহুবার মহালয়াতে দেখা গিয়েছে৷ তবে কবীরের মা হওয়ার পর এই প্রথম পর্দায় দশভূজা হয়ে উঠবেন। সুন্দরী কোয়েলের মুগ্ধতায়, কোয়েলের অভিনয় আত নাচে আবারও মেতে উঠবে বহু দর্শক। কালার্সের ইন্সটাগ্রাম পেজ থেকে নবরুপে মহাদূর্গার একঝলক শেয়ার করেছেন। এখন পুরোটা দেখার জন্য ৬ তারিখের অপেক্ষা। ভিডিও শেয়ার হতেই ভাইরাল।

উল্লেখ্য, ২০১৫তে জি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’তে কোয়েলের মা দুর্গা রূপ প্রশংসা পেয়েছিল। এরপর ২০১৭ সালে স্টার জলসার মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘দুর্গা দুর্গতিনাশিনী’তেও কোয়েল সেজেছিলেন মা দুর্গা। ২০১৮ এবং ২০১৯ সালেও মহালয়াতে দুর্গা রূপে দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে। এবার ২০২১ সালে নবরুপে মহাদুর্গা।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026