বিনোদন

Koel Mallick: কাঁধ খোলা পোশাক, শর্ট ড্রেসে বাঙালি অভিনেত্রীর বোল্ড লুক তুমুল ভাইরাল

টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম কোয়েল মল্লিক। ‘নাটের গুরু’ ছবিতে জিতের বিপরীতে অভিনয়ের মাধ্যমেই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী। বাবা রঞ্জিত মল্লিকের পরিচয় ভাঙিয়ে নয় নিজের দক্ষতাতে নিজের প্রতিভার জোড়েই অভিনয় জগতে নিজের একটা পাকাপাকি জায়গা করেছেন তিনি। তবে লকডাউন চলাকালীন ২০২০’তেই মা হয়েছেন অভিনেত্রী। এক ফুটফুটে পুত্র সন্তান কোল আলো করে এসেছে তার। নাম রেখেছেন কবীর। মা হওয়ার কারণেই একটা লম্বা বিরতি নিয়েছিলেন বড়পর্দা থেকে। তবে ধীরে ধীরে এবার পুরোদমে কাজে ফিরছেন অভিনেত্রী।

অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ কোয়েল মল্লিক। ছেলের একাধিক ছবি ও শরীরচর্চার ছবি তিনি প্রায়ই শেয়ার করতেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। ছেলে কবীরের সাথে অনেক আগেই নেটিজেনদের পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। তবে ছেলেকে সোশ্যাল মিডিয়ায় কিংবা লাইম লাইটে বিশেষ আনতে পছন্দ করেন না তিনি। মা হওয়ার পর অনেকটাই ওয়েট পুট-অন করেছিলেন তিনি। তবে নিয়ম মেনে শরীরচর্চা ও যোগার মাধ্যমে আবারও আগের লুকে ফিরে এসেছেন অভিনেত্রী, যা দেখে বেজায় খুশি তার অনুরাগীরাও।

সম্প্রতি অভিনেত্রী আবারও সেই আগের মারকাটারি ফিগারে, বোল্ড লুকে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। সম্প্রতি একটি বোল্ড ফটোশুটে অংশগ্রহণ করেছিলেন তিনি। এই ফটোশুটে তার পরনে ছিল ওয়ান সাইড অফ শোল্ডার ছাই রঙা একটি শর্ট ড্রেস, পায়ে ছিল স্টিলেটো। হালকা মেকাপে, খোলা চুলে, লাল লিপস্টিকে সেজেছিলেন তিনি। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে অভিনেত্রীকে ছবি তোলার জন্য বিভিন্ন পোজ দিতে দেখা গিয়েছে। ভিডিওটি দেখে এইটুকু স্পষ্ট যে অভিনেত্রী কোন একটি পাঁচতারা হোটেলেই ফটোশুটের এই সেশন সেরেছেন। ফটোশুট চলাকালীনই এই ভিডিওটি করা হয়েছে। ছোট ক্লিপিংস একসাথে জুড়ে বানানো হয়েছে এই রিল ভিডিওটি। নিজের ইনস্টা প্রোফাইল থেকে ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী, যা এই মুহূর্তে নেটিজেনদের মাঝে ভাইরাল।

ভিডিওটি শেয়ার হওয়ার সাথে সাথেই রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে নেটদুনিয়ায়। অভিনেত্রীর এই মারকাটারি ফিগার আবারও ঘুম উড়িয়েছে তার পুরুষ ভক্তদের। এই বোল্ড ফটোশুটে অভিনেত্রী যে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে তা মানছেন সকলেই। তার ভক্তদের পাশাপাশি সকল নেটিজেনরা প্রশংসা ভরিয়েছেন তাকে। এই মুহূর্তে তার অগণিত ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন তাকে আবারও বড়পর্দায় দেখার। সম্ভবত খুব শীঘ্রই বড়পর্দায় দেখা মিলবে তার আশা করছেন সকলেই। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো দায়িত্বশীল মা, তা আলাদা ভাবে বলার প্রয়োজন পড়ে না। নিজের ব্যস্ততার মাঝেও ছেলেকে যথেষ্ট সময় দেন তিনি। এই মুহূর্তে তার প্রথম প্রায়রিটি তার ছেলেই।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026