বিনোদন

Koel Mallick: মা হওয়ার পর মেদ ঝরানোর‌ গোপন টিপস শেয়ার করলেন কোয়েল মল্লিক

সেলিব্রিটি ও আম জনতার একটি বড় অংশ এখন যোগার মাধ্যমে ফিটনেস ধরে রাখায় বিশ্বাসী। আন্তর্জাতিক যোগা দিবসে সেলিব্রিটিদের অনেকেই নিজেদের যোগার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। কোয়েল মল্লিক (koel mullick)-ও নিজের যোগাসনের ছবি ফেসবুকে আপলোড করেছেন, পাশাপাশি ইনস্টাগ্রামেও দিয়েছেন এক সুন্দর ভিডিও।

কোয়েল ফেসবুকে যোগাসনের ছবি আপলোড করার সঙ্গে সঙ্গে হঠাৎই নেটদুনিয়া তোলপাড় হয়ে যায় এবং যোগা ও ফিটনেস নিয়ে নেটিজেনরা দ্বিধাবিভক্ত হয়ে যান। অনেকে কোয়েলকে ট্রোল করে বলেন, কোয়েল নিজেকে অল্পবয়সী প্রমাণ করতে যোগা করছেন। অনেকেই এই কথার প্রতিবাদ করে বলেছেন, ফিটনেসের সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই। এর মধ্যেই কয়েকজন মহিলা তাঁদের ঘরের কাজের ফিরিস্তি দিয়ে বলেছেন, এত কাজ করে তাঁদের যোগা করার সময় নেই। নেটিজেনদের একাংশ বলেছেন, ঘরের কাজ করাও একরকম ব্যায়াম।

বাদ যায়নি কোয়েলের চরিত্রের প্রশংসাও। নেটিজেনদের মধ্যে কয়েকজন বলেছেন, নামী অভিনেত্রী হওয়া সত্ত্বেও কোনোদিন কোয়েলের নামে কোনো কুৎসা রটেনি। অবশ্য তাঁদের ইঙ্গিত কার দিকে, সেটা আর নতুন করে বলার দরকার নেই। অনেকে বলেছেন, অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit mullick) ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি মানুষ হিসাবেও অসাধারণ। তাই তাঁর গুণ তাঁর মেয়ে কোয়েলের মধ্যেও সঞ্চারিত হয়েছে।

তবে এই দ্বন্দ্ব থেকে জানা গেছে, ভারত ও বাংলাদেশের অন্যতম প্রিয় অভিনেত্রীদের মধ্যে প্রথমেই রয়েছে কোয়েলের নাম। নেটিজেনদের অধিকাংশ কোয়েলের সৌন্দর্যের তারিফ করেছেন। যদিও বিতর্কের জেরে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026