রামধনু,রেনবো জেলি মানেই পরিচালক সৌকর্য ঘোষাল।এবার আসতে চলেছে সৌকর্য ঘোষালের তৃতীয় ছবি ‘রক্তরহস্য’।সম্প্রতি ভাইরাল হলো ‘রক্তরহস্য’-এর ট্রেলার।ট্রেলার দেখেই নেটিজেনদের মধ্যে সাড়া পড়ে গেছে।এখন সবাই ‘রক্তরহস্য’ মুক্তির অপেক্ষায়।এই ছবির বিষয় একদম টানটান থ্রিলার।রেয়ার ব্লাড গ্রুপ ও একটি ছেলের হারিয়ে যাওয়া নিয়ে এই গল্পের পটভূমি তৈরী হয়েছে।এই ফিল্মে কোয়েল রয়েছেন মুখ্য ভূমিকায়।কোয়েলের চরিত্রটির নাম স্বর্ণজা।স্বর্ণজা পেশায় একজন রেডিও জকি।
সোশ্যাল সার্ভিস করতে গিয়ে স্বর্ণজা জড়িয়ে পড়ে বিভিন্ন ঘটনায়।এই ছবিতে কোয়েল ছাড়াও অভিনয় করেছেন লিলি চক্রবর্তী,চন্দন রায় স্যানাল,ঋতব্রত মুখোপাধ্যায়,শান্তিলাল মুখোপাধ্যায়,বাসবদত্তা চট্টোপাধ্যায়,জয়রাজ ভট্টাচার্য। গত বছর ১৫ই নভেম্বর এই ছবির শুটিং শুরু হয়েছিল।কিন্তু করোনা পরিস্থিতি ও লকডাউনের ফলে এডিটিং-এর কাজ বাকি ছিল।এই ছবির মিউজিক ডিরেক্টর নবারুণ বোস ও দেবদীপ মুখাপাধ্যায়।সৌকর্য ছবির চিত্রনাট্য কোয়েলকে শোনালে অভিনেত্রী নিজেই তাঁকে পাঠিয়েছিলেন নিসপালের কাছে।জহুরী জহর চিনেছিল।
নিসপাল সিং -এর প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘রক্তরহস্য’ মুক্তি পাবে ২১শে অক্টোবর।তবে সৌকর্য ও নিসপাল কোনো সেলিব্রেশন পার্টি করবেন না বলে জানা গেছে।সম্প্রতি নিসপাল ও কোয়েল করোনায় আক্রান্ত হয়েছিলেন।তাঁরা এখন সুস্থ থাকলেও ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তাঁদের কিছু বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…