বিনোদন

মহামারীর পরিস্থিতিতে কোয়েলের অভিনব জন্মদিন পালন, দেখুন কী করলেন নায়িকা?

2020 সালের 5 ই মে একমাত্র পুত্রসন্তান কবীর(kabir)-এর জন্ম দিয়েছেন কোয়েল মল্লিক (koyel mullick)। কিন্তু তার পরেই করোনায় আক্রান্ত হয়েছিলেন কোয়েল ও তাঁর পরিবার। তবে সুস্থ ছিল কবীর। মাতৃত্বকালীন সময়ে কোয়েলের বেশ কিছুটা ওজন বেড়ে গিয়েছিল। কিন্তু কোয়েল অপ্রতিরোধ‍্য। তাই করোনামুক্ত হওয়ার পর থেকেই কোয়েল শেপে ফেরার জন্য ধীরে ধীরে এক্সারসাইজ শুরু করেন। প্রথমে যোগা দিয়ে নিজের শারীরিক ফ্লেক্সিবিলিটি বাড়িয়ে কোয়েল বাড়িতেই শুরু করেছিলেন এক্সারসাইজ। এরপর নিউ নর্মালে ফিরতেই কোয়েল শুরু করেছিলেন জিমে যাওয়া।

কিন্তু দেশ জুড়ে থাবা বসিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। সম্প্রতি ছিল কোয়েলের জন্মদিন। গত বছর সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন কোয়েল। ফলে এই বছর বাইরে গিয়ে জন্মদিন সেলিব্রেশন করার রিস্ক নেননি কোয়েল। কিন্তু তিনি গ্রহণ করেছেন এক অভিনব উদ্যোগ। হাওড়ায় অবস্থিত ‘মায়ের আশা’ নামে একটি অনাথাশ্রমের ছোট বালিকাদের মধ্যে এদিন খাবার, চকলেট ও বিভিন্ন উপহার বিতরণ করেছেন কোয়েলের টিমের সদস্যরা। ছোট্ট ফুলের কুঁড়িগুলিও সবাই খুব খুশি। তারাও সবাই কোয়েলকে গান গেয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। ছোট্ট মেয়েগুলিও ভবিষ্যতে কোয়েলের মতো হত চায় বলে জানায় তারা। ‘মায়ের আশা’-র মাদার সুপিরিয়র কোয়েলকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়েছেন। এদিন ‘মায়ের আশা’-য় গুঞ্জরিত হয়েছে একটাই ধ্বনি, “কোয়েলদি, তুমি এগিয়ে যাও”। কোয়েল বলেছেন, ছোট্ট মেয়েদের এই ভালোবাসাই তাঁর জন্মদিনকে স্পেশ‍্যাল করে তুলেছে।

8 ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে কোয়েল ইন্সটাগ্রামে নিজের কয়েকটি ছবি শেয়ার করে বার্তা দিয়েছেন, তাঁর কাছে প্রত্যেক দিন নারীদিবস। ছবিতে কোয়েলের পরনে রয়েছে সবুজ রঙের এমব্রয়ডারি করা ঘাগরা। কোয়েলের এই কথাটি আক্ষরিক অর্থেই সত্যি। একজন নারী সমাজের বিভিন্ন ভূমিকা পালন করে সমাজকে ক্রমশ অগ্রগতির দিকে নিয়ে যান। নারীর ভূমিকা এই সংসারে প্রতিদিনের। কখনও কন্যারূপে, কখনও স্ত্রী রূপে, কখনও মা রূপে, কখনও বোন রূপে, কখনও বন্ধু রূপে। এই কারণে নারীদের জন্য প্রতিদিনই তাঁদের দিন।

2 রা এপ্রিল মুক্তি পেয়েছে কোয়েলের নতুন বাংলা ফিল্ম ‘ফ্লাইওভার’। পরিচালক অভিমন্যু মুখার্জি (Abhimanyu mukherjee) পরিচালিত থ্রিলার ফিল্ম ‘ফ্লাইওভার’-এ কোয়েল অভিনয় করেছেন এক মহিলা সাংবাদিক ‘বিদিশা’র ভূমিকায়। রবি সাউ (Rabi shaw) এই ফিল্মে কোয়েলের সহকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন। পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী (Gaurav chakraborty) এবং সাধারণ চাকুরীজীবির ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক রায় (Kaushik Roy)। এছাড়াও এই ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শান্তিলাল মুখার্জি (shantilal mukherjee)। ‘ফ্লাইওভার’-এর সিনেমাটোগ্রাফি করেছেন সৌভিক বসু (soubhik basu) এবং সম্পাদনা করেছেন রবিরঞ্জন মৈত্র (Rabiranjan maitra)। ‘ফ্লাইওভার’-এ উঠে এসেছে ট্র‍্যাফিক ভায়োলেন্সের মতো বিষয়। কোয়েল জানালেন, কাজ করতে গিয়ে অনেক সাংবাদিকের সঙ্গে তাঁর পরিচয় হয়েছে। কিছুটা হলেও তাঁদের চরিত্রের প্রভাব পড়েছে বিদিশার চরিত্রে। কোয়েল মনে করেন, ভোটের আবহাওয়ায় একজন সাংবাদিকের উচিত নির্ভীক হয়ে সত্য বলা। কিন্তু তাতে যেন সেই সাংবাদিকের ব্যক্তিগত মতাদর্শের প্রভাব না পড়ে। কোয়েল জানিয়েছেন, তাঁর স্বামী নিসপাল (Nispal singh Rane) ‘ফ্লাইওভার’ দেখেছেন। নিসপাল জানিয়েছেন, ফিল্মটি তাঁর ভালো লেগেছে। কোয়েল বললেন, নিসপালের সঙ্গে বিয়ে হওয়ার পর তিনি প্রযোজনার অনেক কিছুই শিখেছেন। প্রোডাকশন কস্টের ব্যাপারেও তাঁর কিছুটা জ্ঞান রয়েছে। কোয়েল মনে করেন, ফিল্ম তৈরী করা হল একটি টিমওয়ার্ক।

গত বছর দুর্গাপুজোর সময় কোয়েল অভিনীত থ্রিলার ফিল্ম ‘রক্তরহস্য’ মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম দিনেই এই ফিল্মের শুটিং শেষ করেছিলেন কোয়েল। তবে করোনা অতিমারীর কারণে ‘রক্তরহস্য’ মুক্তি পেতে দেরি হয়েছিল। এই ফিল্মের নায়িকা স্বর্ণজার চরিত্রে কোয়েলের অভিনয় ছিল অনবদ্য। নিজের হারানো সন্তানকে এক মায়ের খুঁজে পাওয়ার কাহিনী নিয়ে তৈরী হয়েছিল ‘রক্তরহস্য’।

Anirban Kundu

Recent Posts

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026

প্রতি মাসে ৫০০০ টাকা পেনশনের সুবিধা, তবুও অটল পেনশন যোজনা ছাড়লেন ১ কোটির বেশি গ্রাহক!

দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…

June 6, 2026

এক বাসেই হাবড়া থেকে শিয়ালদা-হাওড়া! নতুন রুটে সরকারি বাস চালু, জেনে নিন সময়সূচি

বাস যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। দীর্ঘদিনের দাবির পর অবশেষে…

June 6, 2026

সরকারি সম্পত্তি ভাঙচুরে কড়া বার্তা! ক্ষতিপূরণ আদায়ে তদন্তের নির্দেশ, খুলছে পুরনো ফাইল

সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…

June 6, 2026

এবার ট্রেনে করেই গঙ্গাসাগর! কেন্দ্র-রাজ্যের বড় উদ্যোগে মিলতে পারে সরাসরি রেল সংযোগ

গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…

June 6, 2026

সরকারি কর্মীদের জন্য সুখবর! ২% ডিএ বৃদ্ধি, জুলাই থেকে মিলবে বাড়তি টাকা

সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…

June 6, 2026