খেলা

IPL 2023: ২০২৩ আইপিএলের সেরা একাদশে নেই বিরাট-রোহিত-জাদেজার নাম! বিশেষজ্ঞদের দলে জায়গা পাননি KKR-এর কোন ক্রিকেটার

২০২৩ আইপিএলের মেগা আসর এখন সমাপ্তির পথে। ইতিমধ্যে চলতি আইপিএলে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আর দ্বিতীয় দল হিসেবে ফাইনাল খেলার লড়াইয়ে আজ মাঠে নামবে গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। আগামী ২৮শে মে সুপার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে চলতে আইপিএলের মেগা আসরের সমাপ্তি ঘটবে।

হাতে দুটি ম্যাচ বাকি থাকতে চলতি বছরে আইপিএলের সেরা একাদশ বেছে নিয়েছেন জিও সিনেমার ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও তাদের সেই পছন্দের তালিকায় নাম নেই ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি কিংবা রবীন্দ্র জাদেজার। বিশেষজ্ঞদের দ্বারা নির্বাচিত একাদশে বিরাট কোহলির অনুপস্থিতি দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা। পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা।

চলতি আইপিএলের সেরা একাদশের কথা বলতে গেলে বিশেষজ্ঞরা ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বেছে নিয়েছেন বিরাট কোহলির ওপেনিং পার্টনার ফ্যাফ ডু’প্লেসিসকে। পাশাপাশি দলে দ্বিতীয় ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন রাজস্থানের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। উল্লেখ্য, পুরো মরশুমে রোহিত শর্মার ব্যর্থতা তাকে সেরা একাদশ থেকে বাইরের রাস্তা দেখিয়েছে। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ক্রিকেটার শুভমান গিল।

পাশাপাশি বিশেষজ্ঞদের এই একাদশে হাই হিটার ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার। চতুর্থ স্থানে জায়গা পেয়েছেন সূর্য কুমার যাদব এবং পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন শিবম দুবে। এছাড়া হেনরিখ ক্লাসেনকে রাখা হয়েছে ষষ্ঠ বিকল্প রূপে। স্পিনার হিসেবে অক্ষর প্যাটেলের সাথে দলে জায়গা দেওয়া হয়েছে রশিদ খানকে। এছাড়া পেস বোলার হিসেবে সেরা একাদশে রাখা হয়েছে মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ এবং চেন্নাইয়ের তরুণ ক্রিকেটার মাথিশা পাথিরানাকে।

এক নজরে ২০২৩ আইপিএলের সেরা একাদশ:
ফ্যাফ ডু’প্লেসি, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হেনরিখ ক্লাসেন, অক্ষর প্যাটেল, রশিদ খান, মোহম্মদ সখমি, মোহম্মদ সিরাজ, মাথিশা পাথিরানা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026