ক্রিকেট

কোহলির সন্তান হোক অস্ট্রেলিয়ার নাগরিক, এমনই অদ্ভুত আবদার অ্যালেন বর্ডারের

অস্ট্রেলিয়া নাগরিক হতে চলেছেন কোহলির সন্তান। এরকম একটা অদ্ভুত আবদার করে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যালেন বর্ডার। অস্ট্রেলিয়া সফরের মাঝপথে বিরাট কোহলি ভারতে ফিরে আসছেন মাত্র একটি টেস্ট খেলার পরে। কারণ, তিনি পিতৃত্বকালীন ছুটি নিতে চলেছেন।

আর এই নিয়ে বর্তমানে বেশ সরগরম ক্রিকেটমহল। বর্ষিয়ান ক্রিকেটার বর্ডার তারি মাঝে সাংবাদিকদের সামনে ইচ্ছা প্রকাশ করলেন, আমরা মনে করেছিলাম, কোহলি অস্ট্রেলিয়াতে নিজের সন্তানের জন্ম দেবেন। তাহলে আমরা দাবি করতে পারব, কোহলির সদ্যোজাত অস্ট্রেলিয়ান। পাশাপাশি, তিনি আবদার করেছেন কোহলি যেন অস্ট্রেলিয়া নাগরিক হয়ে যান।

ভারতের অস্ট্রেলিয়া সফরের মাঝপথে যদি বিরাট ভারতে চলে আসেন তাহলে অনেকটা সুবিধা পেতে চলেছে অস্ট্রেলিয়া। এমনটা মনে করছেন বর্ডার। তিনি বলছেন,”যে একটা বিষয় অস্ট্রেলিয়ার পক্ষে সেটা হল, বিরাট কোহলি একটি টেস্ট খেলে ভারতে ফিরে যাচ্ছেন। আর এর ফলে আখেরে লাভ হবে অস্ট্রেলিয়ার। এই মুহূর্তে নেতা অথবা ক্রিকেটার হিসেবে কোহলির জায়গা নেওয়ার মত কেউ নেই। তাই কোহলি চলে গেলে অস্ট্রেলিয়া এই সিরিজ ২-১ ব্যবধানে জিততে চলেছে।”

যাই হোক বর্ডার কোহলিকে নিয়ে অত্যন্ত মুগ্ধ বটে। তিনি বলছেন,”যেভাবে আগ্রাসী এবং প্যাশনেট ভাবে ক্রিকেট কোহলি খেলে সেটা আমার খুব দারুণ লাগে। জাতীয় দলের জার্সিতে তার খেলা আমার হৃদয় স্পর্শ করেছে। কোহলি একজন স্পেশাল ক্রিকেটার এবং একজন দুর্দান্ত লিডার। কোহলি ভারতীয় ক্রিকেটে আধুনিকতা আমদানি করেছে। আমি কোহলির ক্রিকেটের এবং লিডারশিপের বড় ফ্যান।”

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026