আইপিএলের মেগা আসরে ব্যাট হাতে রীতিমত ব্যর্থতার পরিচয় দিয়েছে ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বিগত ৩ বছর যাবৎ তার পারফরম্যান্স একেবারে তলানিতে ঠেকেছে। আইপিএলের মেগা আসরেও ব্যাট হাতে একাধিক ব্যর্থতার রেকর্ড গড়েছেন তিনি। নিজের ক্যারিয়ারের সর্বাধিক গোল্ডেন ডাক পাওয়ার লজ্জাজনক রেকর্ড গড়েছেন আইপিএল ২০২২ এর মেগা আসরে। তবে তার পরেও বিরাট কোহলির প্রশংসায় ভাসলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার।
এদিন ইউটিউব চ্যানেলে এক আলোচনায় যোগদান করে বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে বিরাট ভবিষ্যৎবাণী করে বসলেন তিনি। শোয়েব আখতার বলেন,”৪৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলুক বিরাট কোহলি। বিরাট কোহলির কমপক্ষে ১১০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করা উচিত। নিজেকে আরও বিরাট ব্যাপকতায় নিয়ে যাক কোহলি।”
তিনি আরও বলেন,” বিরাট কোহলির যতটা সম্মান প্রাপ্য আমার মনে হয় আমরা সেটা দিতে পারেনি। একজন পাক ক্রিকেটার হয়ে আমি বলছি, বিরাট কোহলি সর্বকালের সেরা ক্রিকেটার। তার এখন কোন কথায় কর্ণপাত না করে শুধুমাত্র খেলায় মনোনিবেশ করা। যেন কোন কারনে তিনি ঘাবড়ে না যান। তিনি বিশ্বকে দেখিয়ে দিক ব্যাট হাতে তিনি কি করতে পারেন।”
শোয়েব আখতার এক টুইট বার্তায় শচীন টেন্ডুলকারের প্রশংসা করেছেন। তার মতে,”শচীন টেন্ডুলকার তার ক্যারিয়ারে দেখা সবচেয়ে ভদ্র ক্রিকেটার। ক্রিকেট ছাড়ার পরেও শচীন টেন্ডুলকার কখনো এমন বার্তালাপে জড়াননি যাতে তার দিকে কেউ আঙ্গুল তুলতে পারে। সত্যিই শচীন টেন্ডুলকার এক বিচিত্র ব্যক্তিত্ব।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…