প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: আজ মহাচতুর্থি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু হয় গিয়েছে। আকাশে বাতাসে পুজোর গন্ধ ও সেই সঙ্গে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার ধুম। দুর্গাপূজার আনন্দ বাঙালি এখন মহালয়ার পর থেকে শুরু করে দেয়। পুজোর মধ্যে বৃষ্টির ভ্রুকুটি কিছুটা পুজো উদ্যোক্তা ও উৎসবপ্রিয় বাঙ্গালীর কপালে চিন্তার ভাঁজ ফেললেও আজ মহাচতুর্থীতে নীলাকাশ, পেঁজা তুলোর মতো মেঘ ও সোনালী ঝলমলে রোদ্দুর বাঙালির আনন্দকে কয়েক গুন বাড়িয়ে দিয়েছে।
তাই তো সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে প্রতিমা দর্শনের অগনিত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। শুভ চতুর্থী তিথির সকাল থেকেই মানুষ শুরু করে দিয়েছে শহরের নামী, প্রসিদ্ধ , বিগ বাজেটের পূজা মন্ডপ ও প্রতিমা দর্শন। কেউ আত্মীয় স্বজন , কেউবা বন্ধু বান্ধবদের সাথে বেরিয়ে পড়েছে পুজো মণ্ডপের নতুন নতুন থিম ও প্রতিমার সাক্ষী হতে। অন্যান্য বছরের মতো এ বছরও বাঙালি বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে মণ্ডপে মণ্ডপে ভিড় করতে শুরু করে দিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…