খেলা

ফুটবলের রাজপুত্রের বিদায়ে মন খারাপ কলকাতারও

কলকাতা: সালটা ছিল ২০০৮। কলকাতায় প্রথমবার পা রেখেছিলেন ফুটবলের রাজপুত্র। তিলোত্তমায় এসে তাঁকে ঘিরে উন্মাদনা দেখে নিজেই অভিভূত হয়ে গিয়েছিলেন মারাদোনা৷ মিশে গিয়েছিলেন শহরের ফুটবল পাগল জনতার সঙ্গে৷ কারা ছিল না সেই ভিড়ে? কচিকাঁচা, বয়স্ক, প্রাপ্তবয়স্ক, সাধারণ মানুষ, সেলিব্রেটি, ঐতিহাসিক দিনে সবাই যেন মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল।

সেবার কলকাতায় এসে মোহনবাগান মাঠে গিয়েছিলেন মারাদোনা৷ একের পর এক বল মেরেছিলেন গ্যালারির উদ্দেশ্যে৷ নিজের বিখ্যাত ভঙ্গিমায় বুকে হাত ঠুকে সেদিন তিনি যেন বুঝিয়ে দিয়েছিলেন, কলকাতার পাগল করা ফুটবল ভক্তদের ভালবেসে ফেলেছেন তিনি।

ভৌগোলিক দূরত্বে আর্জেন্টিনা থেকে কলকাতার সীমা যোজন-যোজন হলেও, ভালবাসা কি সেই বাঁধ মানে? তাই ন’বছর পর ২০১৭ সালে তিনদিনের সফরে দ্বিতীয়বারের জন্য ফের কলকাতায় এসেছিলেন মারাদোনা৷ সেবার বারাসত স্টেডিয়ামে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অংশ নিয়েছিলেন একটি প্রদর্শনী ফুটবল ম্যাচে৷ দীর্ঘ ন’বছর পর ফুটবলের রাজপুত্রকে চোখের সামনে দেখে কার্যত আপ্লুত হয়ে গিয়েছিল কলকাতার ফুটবলপ্রেমী বাঙালিরা।সেদিনও তাঁকে দেখে বোঝার উপায় ছিলনা যে, তিনি আর্জেন্টিনার হিরো। মনে হচ্ছিল মারাদোনা যেন ঘরের ছেলে।

ফুটবলের রাজপুত্রের বিদায় নেওয়ার খবরে তাই মন খারাপ কলকাতারও৷ পাগল করা ফুটবলপ্রেমীদের মত যেন কলকাতাও চিৎকার করে বলছে ফুটবলের রাজপুত্রের মৃত্যু কখনও হয়না, হতে পারে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026