বেশ কয়েকদিন ধরেই সোনার দাম নিয়ে বেশ ভাবনাচিন্তা করছেন সোনার ব্রোকার এবং ব্যবসায়ীরা। কারণ দিন কয়েক হয়ে গেল ক্রমাগত রেকর্ড হারে পতন হয়ে চলেছে সোনার দামে। এবারে আরো একবার রেকর্ড পতন হলো সোনার দামে। এক ধাক্কায় কলকাতায় সোনা সস্তা হলো ১৪,০০০ টাকা।
এই ঝড়ের গতিতে পতন শুধুমাত্র কলকাতা নয় সারা দেশে একইভাবে হয়েছে। দেশের বড় বড় শহরগুলিতে সোনার দাম কিছুটা এরকমই বর্তমানে। কলকাতায় এখন ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪,৭০০ টাকা (কমেছে ৬১ টাকা)। ৮ গ্রামের দাম ৩৭,৬০০ টাকা (কমেছে ৪৮৮ টাকা)। ১০ গ্রামের দাম ৪৭,০০০ টাকা (কমলো ৬১০ টাকা)।
অপরদিকে কলকাতায় ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম বর্তমানে ৪,৪৩০ টাকা (৬১ টাকা কম)। ৮ গ্রামের দাম আছে ৩৫,৪৪০ টাকা (কমলো ৪৮৮ টাকা), ১০ গ্রামের দাম ৪৪,৪৩০ টাকা (কমেছে ৬১০ টাকা)। আর এই দাম কমার ফলে পয়লা বৈশাখের ১ মাস আগে বেশ চওরা হাসি মধ্যবিত্তের মুখে।
ভারত তথা বিশ্বের সমস্ত মানুষের কাছে সোনা একটি অত্যন্ত আকর্ষণের ধাতু। তাই এক ধাক্কায় ১৪,০০০ টাকা কমে যাওয়ার ফলে বেশ খুশি মধ্যবিত্ত। সাথেই এখন সকলেই সোনা কেনার জন্য ভিড় জমাচ্ছেন সোনার দোকানে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…