নিউজ

নিরাপদ শহর হিসেবে উঠে এল কলকাতা

আনন্দনগরী কলকাতা নিরাপদও বটে। মেট্রো সহ বড় বড় ১৯ টি শহরের মধ্যে নিরাপদ শহর হিসেবে উঠেছে কলকাতা। এমনটাই বলে ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো। ২০১৭ সালে নথিভুক্ত অপরাধের হিসেবে এই শহর আগের চার বছরের তুলনায় ৩১ শতাংশ অপরাধ কমিয়ে এনেছে। গতবারের ১৯ নম্বর স্থান থেকে এগারো ধাপ এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গের রাজধানী শহর।

কলকাতা শহরে ২০১৭ সালে নথিভুক্ত অপরাধের সংখ্যা ১৪১.২ টি, ২০১৬ তে যা ছিল ১৫৯.৬। এই পরিসংখ্যান যে কারণে আরও বেশি তাৎপর্যপূর্ণ, তা হলো জাতীয় গড়। ২০ লাখ বা তার বেশি জনসংখ্যা যুক্ত শহরগুলোতে নথিভুক্ত অপরাধের জাতীয় গড় ৪৬২.২।

এটাও ঘটনা যে বিগত কয়েক বছরে অপরাধের সংখ্যা অনেকটাই কমিয়ে এনেছে কলকাতা পুলিশ। ২০১৪ সালে যেখানে নথিভুক্ত অপরাধের সংখ্যা ছিল ২৬১৬১, ২০১৭ সালে তা নেমে দাঁড়ায় ১৯৯২৫-এ। অর্থাৎ এই চার বছরে ৩১.৩ শতাংশ অপরাধ হ্রাস পেয়েছে। শুধু তাই নয় মেয়েদের জন্যও অনেকটাই নিরাপদ এই শহর। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা মনে করেন, এই সাফল্য এসেছে পরিকাঠামোগত উন্নয়ন, উন্নতমানের প্রশিক্ষণ ও পুলিশের সংখ্যা বৃদ্ধির ফলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026