পশ্চিমবঙ্গ: অম্ফানের টাকা কোথায় সেই টাকা আসলে কারা পেয়েছেন, সেই তথ্য পেতে একাধিক প্রার্থনা করে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থ মামলা হয় বেশ কিছুদিন ধরেই। আর সেই নিয়ে এবার রাজ্যকে দ্রুত রিপোর্ট দিতে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি।দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই তিন জেলার আমফান ক্ষতিপূরণ নিয়ে অনিয়মের অভিযোগ এনেছেন খইরুল আলম শেখ।
অম্ফানের ক্ষতিপূরণ নিয়ে সঠিক তথ্য পেতেই আদালতের দারস্থ হন তিনি। এমনকি এই অভিযোগের ভিত্তিতে যখন তিনি আদালতের দারস্থ হয়েইছেন সেইক্ষেত্রে তাঁর আইনজীবী শমীক বাগচি জানান, “ক্ষতি হয়নি এমন অনেকেই টাকা পেয়েছেন। রিপোর্ট সামনে এলে আসল সত্য বেরিয়ে আসবে।কারা আবেদন করেছেন, কারা ক্ষতিপূরণ পেয়েছেন, রাজ্য সেই রিপোর্ট জমা দিক। ” তার বিশ্বাস তদন্ত হলেই সঠিক বিষয় সামনে আসবে।
এই নিয়ে রাজ্যের অনেক মানুষের ক্ষোভ আমরা আগেই দেখেছি। এমনকি জেলার অনেক জায়গায় অম্ফানে ত্রাণ পাঠানোর পরেও টা সবার হাতে পৌঁছায়নি। কিন্তু এদিন রাজ্যের এজি কিশোর দত্ত উত্তরে জানান, “সব তথ্য পেতে আরও কিছুটা সময় লাগবে।” রাজ্যকে দ্রুত জানাতে হবে আমফান নিয়ে রাজ্য কী কী পদক্ষেপ করেছে এমনটাই বলেছেন প্রধান বিচারপতি।
এছাড়াও আম্ফান এর টাকা কোথায় গেছে কিভাবে সেই টাকা খরচ হলো কি করে সেইসব নিয়ে সাত দিনের মধ্যে হলফনামা দিয়ে এই রিপোর্ট দিতে হবে। এখনো পর্যন্ত অম্ফানে বাংলায় যা ক্ষতি হয়েছে সেই নিয়ে বাংলার মানুষের চাপা উত্তেজনা ছিলো। কিন্তু তা প্রকাশ না করলেও কিন্তু সেই নিয়ে কেউ যে আওয়াজ তুলবে এমনটাও কেউ কখনো ভাবেনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…