উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় আবারো শিথিলতা জারি করল কলকাতা হাইকোর্ট। এদিন একটি অন্তর্বর্তী আদেশে কলকাতা হাইকোর্টে তরফ থেকে জানিয়ে দেওয়া হল ইন্টারভিউ প্রক্রিয়া চলবে কিন্তু এখনই কাউকে নিয়োগ করতে পারবেনা স্কুল সার্ভিস কমিশন। এর ফলে ডিভিশন বেঞ্ছের এই নির্দেশ অনুসারে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আরো বেশকিছু শ্লথ হয়ে গেল।
এদিন হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হলো। নতুন ডিভিশন বেঞ্চে তরফ থেকে জানানো হলো, আদালতের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুসারে ইন্টারভিউ প্রক্রিয়া চালু রাখতে পারবে স্কুল সার্ভিস কমিশন কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করার পরে একটি মেধা তালিকা পেশ করতে হবে। সেই মেধা তালিকা আদালতের কাছে পেশ করতে হতে পারে। আদালতের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত কাউকে নিয়োগ করতে পারবেনা স্কুল সার্ভিস কমিশন। কাউকে কোন নিয়োগপত্র দেওয়া যাবে না বলে ঘোষণা করে দেওয়া হয়েছে আদালতে তরফ থেকে।
অন্যদিকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি নতুন নির্দেশ জারি করেছেযেখানে বলা হয়েছে কমিশনের কাছে একটি তথ্যভান্ডার থাকবে যেখানে প্রার্থীদের নম্বর এবং ইন্টারভিউ এর নম্বর থাকবে। আদালতকে ওই তথ্যভান্ডার পরবর্তীকালে জমা দিতে হতে পারে বলে জানানো হয়েছে। হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার অনুমতি পেয়েছিল স্কুল সার্ভিস কমিশন।
কিন্তু কোর্টের সেই আদেশকে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চে যায় চাকরিপ্রার্থীদের একাংশ। সিঙ্গল বেঞ্চের সেই আদেশকে কিছুটা পরিবর্তন করে নতুন রায় দিল ডিভিশন বেঞ্চ। এবার দেখা যাক, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া কবে থেকে ঠিক চালু হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…