রাজ্য

নারদ মামলায় পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ তৈরি কলকাতা হাইকোর্টের, শুনানি সোমবার

গত সোমবার থেকে বঙ্গ রাজনীতিতে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে নারদ মামলা। সেদিন কলকাতা হাইকোর্টের নির্দেশে ৪ হেভিওয়েট নেতা অর্থাৎ ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জিকে বুধবার পর্যন্ত জেল হেফাজত করা হয়। তারপর বুধবার দীর্ঘক্ষন সওয়াল-জবাবের পর গতকাল সিদ্ধান্ত জানানোর কথা ছিল। কিন্তু গতকাল হঠাৎ করেই শুনানি বাতিল হয়ে যায়। তবে আজ এই মামলার শুনানি হয়। শুনানিতে চার নেতার জামিন বা জেলের চূড়ান্ত নিদান জানা যায়নি।

আজকের শুনানিতে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় এবং রাজেশ বিন্দালের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট চার নেতাকে গৃহবন্দি রাখার পরামর্শ দিয়েছেন। এরপর নারদ মামলায় আগামী শুনানি হবে সোমবার। তার জন্য পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করবে কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, এই বৃহত্তর বেঞ্চের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। এছাড়া অরিজিত বন্দ্যোপাধ্যায় ছাড়া বৃহত্তর বেঞ্চে থাকবেন বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।

আগামী সোমবার কলকাতা হাইকোর্টে বৃহত্তর বেঞ্চ নারদ মামলার প্রধান অভিযুক্ত চার হেভিওয়েট নেতা অর্থাৎ ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চ্যাটার্জীর অন্তর্বর্তী জামিন দেওয়া যাবে নাকি সেই নিয়ে সিদ্ধান্ত নেবেন। ততদিন এই চার নেতাকে গৃহবন্দি অবস্থায় থাকতে হবে। এছাড়া এই মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করেছে সিবিআই।

তবে এর মধ্যে প্রশ্ন উঠছে যে চার নেতার অন্তর্বর্তী জামিনের সিদ্ধান্তের জন্য কি কলকাতা হাইকোর্ট পাঁচ বিচারপতির বেঞ্চ তৈরি করছে? তবে অভিজ্ঞ আইনজীবীরা মনে করছেন যে এই মামলায় সিবিআই মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী এবং এক সাংসদকে যোগ করার জন্য এই বৃহত্তর বেঞ্চ তৈরি করতে চাইছি। সিবিআই এই মামলাতে মুখ্যমন্ত্রীর নাম অন্তর্ভূক্ত করেছে কারণ তিনি গত সোমবার সিবিআই প্রধান দপ্তর নিজাম প্যালেস ভবনে ধর্না দিয়েছিলেন। আগামী সোমবার হেভিওয়েট চার নেতার গৃহবন্দি দশা কাটে নাকি এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026