নিউজ

১৪ দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিতে হবে ২০০৯ প্রাথমিক নিয়োগের, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

২০০৯ সালের প্রাথমিক নিয়োগের জট অবশেষে সমাধান হল। দীর্ঘ আন্দোলনের পর এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ১৬৩২ শূন্যপদে নিয়োগের সবুজ সংকেত দিল। আপনাদের জানিয়ে রাখি, প্রাথমিক পর্ষদ ২০০৯ সালে ১৬৩২ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। তবে লিখিত পরীক্ষার পর ২০১১ সালে তা বাতিল হয়। এবার সেই শূন্যপদেই নিয়োগের ঘোষণা করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নিয়োগ হবে দক্ষিণ চব্বিশ পরগনায়। শরীরশিক্ষা কর্মশিক্ষা নিয়োগ রায়ের পর ফের উল্লেখযোগ্য হাইকোর্টের এই নির্দেশ।

আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে আগামী দুই সপ্তাহের মধ্যে ২০০৯ সালের প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। উত্তর ২৪ পরগনা, মালদহ এবং হাওড়ার মতো দক্ষিণ ২৪ পরগণা জেলার ২০০৯ সালের চাকরিপ্রার্থীদের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদার।

অন্যদিকে ৪০ দিনের জন্য ধরনায় বসার অনুমতি পেলেন ২০১৪ সালের টেট চাকরিপ্রার্থীরা। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ দিয়েছেন যে ২০১৪ সালের টেট চাকরিপ্রার্থীরা গান্ধীমূর্তির সামনে ধরনায় বসতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল অর্থাৎ বুধবার মধ্যরাতে ফের আন্দোলনকারীদের সাথে অশান্তিতে জড়ায় কলকাতা পুলিশ। মধ্যরাতে অশান্ত হয়েছিল লালবাজার চত্বর। এমনকি জানা গিয়েছে যে ৩০ জন বিক্ষোভকারীর নামে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে আন্দোলনকারীরা এর বিরুদ্ধেও আদালতের দ্বারস্থ হবেন বলে জানা গিয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026