রাজ্য

মধ্যরাতে নাটকীয় পট পরিবর্তন নারদ মামলায়, ৪ নেতার ঠাঁই এখন প্রেসিডেন্সি জেলে

গতকাল সকাল থেকেই বঙ্গ রাজনীতি সরগরম হয়ে রয়েছে নারদ মামলায় চার নেতার গ্রেফতারি প্রসঙ্গ নিয়ে। বিভিন্ন ঘটনাপ্রবাহের পর গতকাল বিকেলের দিকে ব্যাঙ্কশাল কোর্ট চার নেতার জামিন মঞ্জুর হয়। কিন্তু তারপর রাতের দিকে ঘটনার আমূল পট পরিবর্তন হয়। নারদ মামলায় গতকাল রাতে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতে জামিনের নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গিয়েছিল সিবিআই। সেখানেই তাদের আবেদনে সাড়া দিয়ে কলকাতা হাইকোর্ট ওই চার নেতাকে আগামী বুধবার পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন এবং তারপর পরবর্তী শুনানির নির্দেশ দেন।

গতকাল চার নেতাকে গ্রেপ্তার করার পর সিবিআই নিজাম প্যালেস অফিসের বাইরে তৃণমূল নেতাকর্মীরা বিক্ষোভ জানায়। বিক্ষোভ সামলাতে আসরে নামতে হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। যথেচ্ছ ইট বৃষ্টি হয় দপ্তরের বাইরে। তাই গতকাল রাতে হাইকোর্টে আবেদন জানায় সিবিআই। তারা আর্জি জানায় যে বিভিন্ন ক্ষেত্রে তাদের চাপ দেয়া হচ্ছে এবং এর মাঝে মামলার শুনানি এই রাজ্যে করা যাবে না। অন্যদিকে গতকাল নিম্ন আদালত ৬:৫৫ নাগাদ ফিরহাদ হাকিম সহ ৩ নেতার জামিনের অর্ডার দিলেও তাদের নিজাম প্যালেস ছাড়তে দেয়নি সিবিআই। তাদের জানানো হয় যে হাইকোর্টে তাদের মামলার শুনানি চলছে।

কলকাতা হাইকোর্ট সিবিআই এর আবেদন গ্রহণ করে নেয় এবং বিচারপতি রাজেশ বিন্দলের এজলাসে ভার্চুয়াল শুনানি হয়। শুনানিতে রাত সাড়ে ১০ টা নাগাদ নিম্ন আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করা হয়। নেতাদের জামিন মঞ্জুর হয় এবং আগামী বুধবার অবধি জেল হেফাজত শোনানো হয়। বর্তমানে প্রেসিডেন্সি জেলের একটি ওয়ার্ডে তাদের রাখা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026