নিউজ

মমতা সরকারের ‘দুয়ারে রেশন’ প্রকল্প সম্পূর্ণ বেআইনি, রায়দান হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের চমক ছিল দুয়ারে সরকার প্রকল্প। বিভিন্ন সরকারি পরিষেবা মানুষের দোরে দোরে পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়েছিল মমতা সরকার। আর তার অংশ হিসেবেই শুরু হয়েছিল দুয়ারে রেশন প্রকল্প। এই নিয়ে যথেষ্ট ঢাকঢোল পেটানো হলেও সম্প্রতি জানা গিয়েছে রাজ্যের এই দুয়ারে রেশন প্রকল্প নাকি বেআইনি। এই প্রকল্প দেশের খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী। আইনের চোখে এই প্রকল্পের কোনো গ্রহণযোগ্যতা নেই।

আসলে মমতা সরকারের পরিপন্থী হয়ে উঠেছিলেন খোদ রেশন ডিলাররাই। তাদের আপিল করা মামলার রায় দেওয়ার সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি অনিরুদ্ধ রায় এর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী চমকের অংশ দুয়ারে রেশন প্রকল্প সম্পূর্ণ বেআইনি। এই রায়ের জেরে দুয়ারে রেশন প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে রীতিমত প্রশ্ন উঠছে সব মহলেই।

এই দুয়ারে রেশন প্রকল্পের অধীনে বিধানসভা ভোটের পর পাড়ায় পাড়ায় গিয়ে রেশন সামগ্রী বিলি করতে নির্দেশ দেয়া হয়েছিল রেশন ডিলারদের। কিন্তু প্রথম থেকেই তারা এর বিরোধিতা করে আসছিল। তাদের দাবি ছিল এই প্রকল্প খাদ্য সুরক্ষা আইন বিরোধী। এমনিতেই রেশন ডিলারদের কমিশন অত্যন্ত কম। তার ওপর পাড়ায় পাড়ায় রেশন পৌঁছে দেওয়ার অতিরিক্ত খরচ বহন করার ক্ষমতা নেই তাদের। রাজ্য সরকার গাড়ি কেনার জন্য ১ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করলেও তাতে চিরে ভেজেনি।

এরপর হাইকোর্টের দ্বারস্থ হয় রেশন ডিলারদের সংগঠন। তাদের আবেদন প্রথমে বিচারপতি অমৃতা সিনহা খারিজ করে দিলে তারা সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চ এর দ্বারস্থ হয়। এবার সেই রায় দুয়ারে রেশন প্রকল্পকে দেশের আইন পরিপন্থী বলে ঘোষণা করা হলো। এতে মমতা সরকারের প্রকল্পের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার সম্মুখীন হল তা আলাদাভাবে বলার দরকার পড়ে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026