নিউজ

Kolkata international book fair: এবারের বইমেলা সবথেকে বড়ো, জানেন কেনো এবং কি কি থাকছে এই মেলায়?

আগামী ৩০ জানুয়ারি শুরু হতে চলেছে কলকাতা বইমেলা। এবারের বইমেলার বয়স ৪৬ বছর। এবারের বই মেলায় ফোকাসের কান্ট্রি স্পেন। এই বইমেলায় স্পেনের সংস্কৃতির ছোঁয়া মিলবে। প্রতিবারের মত এবারও এই বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বইমেলায় থাকবে আধুনিকতার ছোঁয়া। প্রায় ৯০০ র মত স্টল দিয়ে এবারের বইমেলা সাজানো হবে। এই বইমেলায় এবারে উদ্বোধনের দিন থাকবেন স্পেনের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রকের ডাইরেক্টর জেনারেল মারিয়া জোস গালভেজ সালভাদর ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়সহ একাধিক কৃতি সাহিত্যিক।

বুক সেলার্স গিল্ডের সেক্রেটারি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় টাইমস অফ ইন্ডিয়াকে একটি ইন্টারভিউতে জানিয়েছেন, এবারের বইমেলা নিয়ে আশাবাদী গিল্ড। তারা এবারে রবিবার দিন মেট্রো পরিষেবা বৃদ্ধি করার জন্য আবেদন জানিয়েছেন সরকারের কাছে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ১৩ দিনের বইমেলায় এবারে ২টি রবিবারে সম্পূর্ণ স্বাভাবিক মেট্রো চলবে। রোববারের জন্য আলাদা করে মেট্রো পরিষেবা কমবেনা কলকাতায়।

যদিও গতবার ২৩ লক্ষ অনুরাগী এসেছিলেন বইমেলায়। প্রায় ২৩ কোটি টাকার ব্যবসা করেছিলেন বিক্রেতারা। আর এবারে শিয়ালদা থেকে সোজা মেট্রোতে চলে আসা যাবে বইমেলায়। তিনি আরো বলছেন, এবারে রাজ্য পর্যটন দফতরকে অতিরিক্ত বাস চালানোর জন্য অনুরোধ করেছে গিল্ড। জানা গেছে, রাজ্য সরকারের পর্যটন দফতর এই অনুরোধে সাড়া দিয়েছেন। এছাড়াও, CESC এর তরফ থেকে একটি অ্যাপ চালু করার কথাও রয়েছে বলে জানা গিয়েছে। সেখানে বাস সম্পর্কিত সমস্ত আপডেট পাওয়া যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026