বিনোদন

KIFF: করোনায় আক্রান্ত আয়োজক কমিটির একাধিক সদস্যরা, বাতিল চলচ্চিত্র উৎসব

করোনা আবহে কলকাতার চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটির একাধিক সদস্যরা ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। যার জেরে বাতিল হল কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজক কমিটির চেয়ারপার্সন রাজ চক্রবর্তীর পর এবার কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়ও আক্রান্ত হয়েছেন করোনায়। আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতেই স্থগিত করা হল চলচ্চিত্র উৎসব।

ঠিক হয়েছিল, করোনা আবহের কথা মাথায় রেখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বদলে নবান্ন থেকেই ভার্চুয়ালি চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিশির মঞ্চে সাংবাদিক বৈঠকে তেমন কথাই ঘোষণা করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল ঘোষ। এদিন ঐ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরে অন্যতম সদস্য শান্তনু বসু। এছাড়াও উপস্থিত ছিলেন প্রচার কমিটির পক্ষ থেকে অনন্যা চট্টোপাধ্যায়, নন্দনের পক্ষ থেকে মিত্র চট্টোপাধ্যায়, পরিচালন কমিটির তরফ থেকে নৈরাঞ্জন চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, অরিন্দম শীলের মত একাধিক ব্যক্তিত্বরা।

তবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক কমিটির একাধিক সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় মুখ্যমন্ত্রীর সম্মতিতেই আপাতত বাতিল করা হল চলচ্চিত্র উৎসব। পরিস্থিতি একটু ঠিক হলে আবারও আয়োজিত হতে পারে ২৭’তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই খবরে পরিচালক অতনু ঘোষ কিছুটা দুঃখিত হলেও স্বাগত জানিয়েছেন চলচ্চিত্র উৎসব বাতিলের সিদ্ধান্তকে। তার কথায়, পুরনো সময়সূচি অনুযায়ী ডিসেম্বরে চলচ্চিত্র উৎসব আয়োজিত হলে এমন ঘটনা ঘটত না।

প্রতিদিন বঙ্গে করোনা সংক্রমের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে হু হু করে। চিকিৎসকদের মত অনুযায়ী, খুব শীঘ্রই বঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা দৈনিক ১০ হাজারের গণ্ডি ছোঁবে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,০৭৩ জন। তবে মানুষ যদি এখনও সাবধান না হয় তাহলে আবারও গোটা বঙ্গের মানুষ দেখতে চলেছে মৃত্যু মিছিল। যার ফলাফল মোটেই সুখকর হবে না।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026