বর্তমানে বঙ্গে করোনার গ্রাফ অনুযায়ী দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে জারি করা হয়েছে একাধিক বিধি-নিষেধ। তবে এই করোনা আবহেই ৫০ শতাংশ দর্শক নিয়েই হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হল সেই কথা। নির্ধারিত ৭-ই জানুয়ারি থেকেই শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১৪-ই জানুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার শিশির মঞ্চে একটি সাংবাদিক বৈঠক আয়োজন করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। সেখানে উপস্থিত ছিলেন টলিউড ইন্ডাস্ট্রির একাধিক নামীদামী তারকারা। এদিন উপস্থিতদের তালিকায় ছিলেন গায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন, পরিচালক তথা অভিনেতা অরিন্দম শীল, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো একাধিক তারকারা। এদিন সাংবাদিক বৈঠকে ইন্দ্রনীল সেন নিজে জানিয়ে দেন ৭-ই জানুয়ারি থেকেই শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উল্লেখ্য, নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন।
জানা গিয়েছে, মোট ১০টি ভেনুতে চলবে এই চলচ্চিত্র উৎসব। ১০৩টি ফিচার ফিল্ম, ৫৮টি শর্ট ফিল্ম এবং তার পাশাপাশি দেখানো হবে ডকুমেন্টারি ফিল্মও। সব মিলিয়ে মোট ২০০টি শোয়ের আয়োজন থাকবে দর্শকদের জন্য। সমস্ত করোনা বিধি মেনেই আয়োজিত হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। একথা কর্তৃপক্ষের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সকলকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…