নিউজ

মেয়েদের জন্য কলকাতা নিরাপদ, জানালো এনআরসিবি

সারা দেশ এখন হাথরস কান্ড নিয়ে চিন্তিত। উত্তরপ্রদেশের দলিত কন্যার ধর্ষণের পড়ে নড়েচড়ে বসেছে মানুষ থেকে প্রশাসন সকলেই। কিন্তু এসবের মাঝেই কলকাতা মেয়েদের জন্য নিরাপদ বলে জানাল ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো’ (এনসিআরবি)।  এনসিআরবি যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে ২০১৯ সালে শহরে মোট ১৪টি যৌন আক্রমণের ঘটনা ঘটেছে।

ভারতের উনিশটি বড় শহরের মধ্যে মেয়েদের ওপর যৌন নির্যাতনের সংখ্যা কলকাতায় সব চেয়ে কম। কিছু দিন আগেই ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তাদের সমীক্ষার রিপোর্ট সামনে আনতেই শুরু হয় চাঞ্চল্য৷ ধর্ষণ ছাড়াও পণের জন্য অত্যাচার, মহিলা পাচারের মত ভুরি ভুরি ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। প্রতি ২ থেকে ৩ দিনে মহিলাদের ওপর হয় অ্যাসিড আক্রমণ৷

প্রতি ১ ঘণ্টা ১৩ মিনিটে পণের জন্য অত্যাচারে মৃত্যু হয় মহিলাদের৷ প্রতি ১ দিন ৬ ঘণ্টায় হয় মহিলাদের গণধর্ষণ ও খুন৷ প্রতি ৪ ঘণ্টা পাচার হন মহিলারা৷ এমনকি প্রতি ৪ মিনিটে দেশে স্বামী ও শ্বশুড়বাড়ির লোকেরদের হাতে মার খান মহিলারা৷ প্রতি ১৬ মিনিটে ধর্ষণের শিকার হন মহিলারা৷ কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এ রাজ্য অনেকটাই নিরাপদ মেয়েদের জন্য। গোটা দেশের তুলনায় কলকাতার পরিস্থিতি অনেকটাই স্বস্তিজনক।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের হাতরসে ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়। ঘটনার সপ্তাহ দুই পর মঙ্গলবার ভোরে দিল্লির সফদরজং হাসপাতালে যুবতীর মৃত্যু হয়৷ এর পরেই সারা ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়৷ নির্যাতিতার মৃত্যুর পরিবারের আপত্তি অগ্রাহ্য করেই এ দিন ভোরে ওই যুবতীর দেহ সৎকার করে দেয় উত্তরপ্রদেশ পুলিশ৷ এরপরে বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা নিয়ে নানা ক্ষেত্রে নানা প্রশ্ন উঠতে শুরু করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026